যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের প্রথম অনুচ্ছেদটি থাকবে পাঠ্যবইয়ের বাইরে থেকে। এটি হবে যোগ্যতাভিত্তিক। এই অনুচ্ছেদের অধীনে ৩ নং প্রশ্নটি থাকবে যুক্তবর্ণ বিভাজন করে দেখানো ও শব্দ গঠন অথবা যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ। আজ দেওয়া হলো যুক্তবর্ণ বিভাজন করে দেখানো ও শব্দ গঠন।
যুক্তবর্ণ বিভাজন শব্দ গঠন
ত্ম- ত্+ম আত্মা, আত্মীয়
দ্ধ- দ্+ধ যুদ্ধ, বদ্ধ
ন্ত- ন্ত ক্লান্ত, প্রান্ত, দিগন্ত
ষ্ট- ষ্+ট নষ্ট, কষ্ট
ণ্ঠ- ণ্+ঠ লণ্ঠন, কণ্ঠ
ষ্ঠ- ষ্+ঠ কাষ্ঠ, ওষ্ঠ
প্ত- প্+ত রপ্ত, সপ্তম
ঙ্গ- ঙ্+গ লাঙ্গল, জঙ্গল
ক্ত- ক্+ত শক্ত, মুক্ত
ঘ্ন- ঘ্+ন বিঘ্ন, কৃতঘ্ন
ম্ল- ম্+ল অম্লান, ম্লান
হ্ন- হ্+ন আহ্নিক, চিহ্ন
ক্স- ক্+স বাক্স, রিক্সা
ত্ন- ত্+ন রত্ন, যত্ন
গ্ধ- গ্+ধ দুগ্ধ, মুগ্ধ
ন্ধ- ন্+ধ অন্ধকার, অন্ধ।
ণ্ঠ- ণ্+ঠ কণ্ঠ, লুণ্ঠন
শ্ম- শ্+ম রশ্মি, শ্মশান
ত্ব- ত্+ব ব্যক্তিত্ব, অস্তিত্ব
স্থ- স্+থ প্রস্থান, মহাস্থানগড়
ত্ত্ব- ত্+ব সত্ত্বে, প্রত্নতাত্ত্বিক
ষ্ক- ষ্+ক আবিষ্কার, পরিষ্কার
ধ্ব- ধ্+ব ধ্বনি, ধ্বংস
ম্ভ- ম্+ভ সম্ভব, সম্ভার
ন্ট- ন্+ট ইন্টারনেট, ফন্ট
ক্স- ক্+স বাক্স, ফ্যাক্স
ক্ক- ক্+ক মক্কা, ধাক্কা,
ঙ্ক- ঙ্+ক অঙ্ক, পঙ্কজ
ণ্ড- ণ্+ড কাণ্ড, প্রচণ্ড
স্ট- স্+ট স্টেশন, স্টিমার
জ্ঞ- জ্+ঞ বিজ্ঞান, সংজ্ঞা,
গ্ধ- গ্+ধ মুগ্ধ, স্নিগ্ধ
স্প- স্+প স্পন্দন, স্পর্ধা,
চ্ছ্ব- চ্+ছ্+ব উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস
ক্ষ- ক্+ষ শিক্ষা, লক্ষ,
স্ত্র- স্+ত্র স্ত্রী, অস্ত্র
ম্ব- ম্+ব গমু্বজ, লম্বা
দ্ভু- দ্+ভ অদ্ভুত, উদ্ভিদ
ম্ব- ম্+ব চুম্বক, অম্বর
ত্ন- ত্+ন রত্ন, যত্ন
ব্য- ত্+ সাহিত্য, সত্য
ঞ্জ- ঞ্+জ খঞ্জন, অঞ্জন, গঞ্জ
স্ফ- স্+ফ বিস্ফোরণ, স্ফুর্তি
হ্ম- হ্+ম ব্রাহ্মণ, ব্রহ্মপুত্র
ত্ম- ত্+ম আত্মা, আত্মীয়
ঘ্ন- ঘ্+ন নির্বিঘ্ন, বাধাবিঘ্ন
প্ট- প্+ট হেলিকপ্টার
ষ্ঠ- ষ্+ঠ শ্রেষ্ঠ, নিষ্ঠুর
জ্জ- জ্+জ লজ্জা, বিপজ্জনক
ন্দ্র- ন্+দ্র রবীন্দ্রনাথ, চন্দ্র
ষ্ট্র- ষ্+ট্র রাষ্ট্র, রাষ্ট্রভাষা
ল্ল- ল্+ল বল্লম, কুমিল্লা
শ্চ- শ্+চ দুশ্চিন্তা, নিশ্চিত
ব্ব- ব্+ব আব্বা
ন্ব- ন্+ব অন্বেষণ, অন্বিত
ষ্প- ষ্+প বাষ্প, পুষ্প
ত্ত- ত্+ত উত্তাপ, উত্তর
জ্ব- জ্+ব জ্বালা, জ্বলন্ত
চ্ছ- চ্+ছ ইচ্ছা, কেচ্ছা, স্বচ্ছ
কৃ- ক্+ কৃষক, কৃষ্ণ
ট্ট- ট্+ট ছোট্ট, কট্টর
ল্প- ল্+প অল্প, শিল্প, সংকল্প
স্ব- স্+ব স্বয়ং, স্বভাব, স্বর্গ
ণ্ড- ণ্+ড প্রচণ্ড, কাণ্ড,
ন্দ- ন্+দ নন্দন, আনন্দ
ক্ষ- ক্+ষ পরীক্ষা, বৃক্ষ
ষ্ণ- ষ্+ণ তৃষ্ণা, কৃষ্ণ
ন্ন- ন্+ন অন্ন, ভিন্ন
ন্ত- ন্+ত দন্ত, চিন্তা
ল্প- ল্+প গল্প, অল্প
ব্দ- ব্+দ শব্দ, বঙ্গাব্দ
চ্ছ- চ্+ছ ইচ্ছা, স্বচ্ছ
শ্ব- শ্+ব নিঃশ্বাস, বিশ্বাস
ঙ্ক- ঙ্+ক অঙ্কন, অঙ্ক
স্ম- স্+ম বিস্ময়, স্মরণ
স্ত্র- স্+ত্র শাস্ত্র, অস্ত্র
ম্প- ম্+প সাম্পান, কম্পন
ন্ত্র- ন্+ত্র সম্ভ্রম, সম্ভ্রান্ত
শ্ব- শ্+ব বিশ্ব, বিশ্বাস
ক্ষ্ম- ক্+ষ্+ম লক্ষ্মী, যক্ষ্মা
দ্ব- দ্+ব দ্বিধা, দ্বেষ
ন্ত্র- ন্+ত্র মন্ত্রণা, যন্ত্র
স্ম- স্+ম বিস্ময়, স্মরণীয়
ঞ্চ- ঞ্+চ বঞ্চিত, চঞ্চু
স্ট্র- স্+ট্র অস্ট্রেলিয়া, অস্ট্রিচ
ব্দ- ব্+দ শব্দ, জব্দ
ঙ্গ- ঙ্+গ তরঙ্গ, সঙ্গী
ন্দ- ন্+দ আনন্দ, বন্দর
স্ন- স্+ন স্নেহ, স্নাতক
প্ত- প্+ত সপ্তাহ, সপ্তম
স্ক- স্+ক সংস্কৃতি, সংস্কার
ত্থ- ত্+থ উত্থান, অভ্যুত্থান
ষ্ট- ষ্+ট বৃষ্টি, সৃষ্টি, মিষ্টি
ন্ধ- ন্+ধ অন্ধকার, বন্ধ
স্ত- স্+ত অস্তিত্ব, সমস্ত
স্ব- স্+ব স্বাধীন, স্বাগতম
দ্দ- দ্+দ উদ্দেশ্য, নিরুদ্দেশ
স্ন- স্+ন স্নান, জ্যোত্স্না
ন্ত- ন্+ত চিন্তা, অনন্ত
ক্ত- ক্+ত যুক্ত, মুক্ত, মুক্তো
ঙ্খ- ঙ্+খ শঙ্খ, শৃঙ্খল
হূ- হ্+ন হূদয়, হূদিতা
দ্ম- দ্+ম পদ্ম, পদ্মফুল
ম্প- ম্+প সম্পদ
ল্ল- ল্+ল আল্লাহ, উল্লাস,
ক্ল- ক্+ল কায়ক্লেশে, ক্লান্ত
ত্ব- ত্+ব শিষ্যত্ব, ছাত্রত্ব
স্প- স্+প স্পর্ধা, স্পষ্ট,
স্ট্র- স্+ট্র ম্যাজিস্ট্রেট, অস্ট্রিচ
দ্ভ- দ্+ভ উদ্ভাবন, উদ্ভাস
ম্প- ম্+প কম্পিউটার, কম্পন
ম্ম- ম্+ম সম্মত, আম্মা
প্ল- প্+ল প্লাইউড, প্লাবন
ষ্ট্র- ষ্+ট্র রাষ্ট্রভাষা, রাষ্ট্র
ট্ট- ট্+ট চট্টগ্রাম, একাট্টা
ণ্ন- ণ্+ন ক্ষুণ্ন, অক্ষুণ্ন।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা