
ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ রয়েছে লুৎফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’। তোমরা জানো, গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা নাটিকা যাই আমরা পড়ব। তা সঠিক ও যথার্থভাবে শেখার জন্য, অনুধাবন করার জন্য ওই বিষয় সম্পৃক্ত শব্দগুলোর অর্থ ভালোভাবে জেনে নিতে হয়। শব্দের অর্থ সঠিকভাবে না জানলে আমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে না। ফলে যথার্থ বাক্যরচনা করতে যেমন অসুবিধা হয় তেমনি প্রশ্নোত্তর, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদিও সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। শুধু তাই নয়, শব্দের অর্থ সঠিকভাবে না জানলে নিজের ভাষায় কোনো কিছু বলতে লিখতে বুঝতেও প্রশ্নোত্তর শিখতে সমস্যায় পড়তে হয়। তাই শুরুতে এই কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেবো।
৪। ‘বাহার’ অর্থ কী?
ক. বিমোহিত খ. আনন্দিত গ. সৌন্দর্য ঘ. খুশবু
উত্তর: গ. সৌন্দর্য।
৫। পাতা ও স্বর্ণলতা কার গানে মুগ্ধ হচ্ছে?
ক. ঝরনার খ. গাছের
গ. পাহাড়ের ঘ. প্রজাপতির।
উত্তর: খ. গাছের।
৬. দোয়েল কোয়েল ময়না কোকিল সব পাখিরই কী আছে?
ক. গান খ. সুর গ. ছন্দ ঘ. কলতান
উত্তর: ক. গান।
৭. সবার প্রাণ কীভাবে মুগ্ধ হয়?
ক. পাখির ওড়াউড়ি দেখে
খ. পাখির গানে ও সুরে
গ. কাকের কা কা ডাক শুনে
ঘ. সবুজ টিয়ে পাখি দেখে
উত্তর: খ. পাখির গানে ও সুরে।
৮. ‘বাতাসে তার প্রতিধ্বনি/গ্রীষ্ম-বর্ষা-শীতে’। কার প্রতিধ্বনি?
ক. সাগরের খ. পাহাড়ি ঝরনার
গ. ঝড়ো বাতাসের ঘ. পাখির গানের
উত্তর: খ. পাহাড়ি ঝরনার।
৯. ছন্দ ও সুরে প্রজাপতি কার সঙ্গে কথা কয়?
ক. ফুলের সঙ্গে খ. পাতার সঙ্গে
গ. গাছের সঙ্গে ঘ. ফলের সঙ্গে
উত্তর: ক. ফুলের সঙ্গে।
১০. সাগর নদীর ঊর্মিমালার মন ভোলানো সুর।—এখানে ঊর্মি অর্থ কী?
ক. ঢেউ খ. সেÊাত গ. পানি ঘ. তীর
উত্তর: ক. ঢেউ।
১১. সেÊাতস্বিনী শব্দের অর্থ কী?
ক. সাগর খ. পাহাড় গ. নদী ঘ. ঝরনা
উত্তর: গ. নদী।
১২. ‘ঊর্মিমালা’ শব্দের অর্থ কী?
ক. ঢেউ খ. ঢেউসমূহ
গ. সাগরের জল ঘ. সেÊাত
উত্তর: খ. ঢেউসমূহ।
১৩. ‘মুগ্ধ’ শব্দের অর্থ কী?
ক. আনন্দিত খ. মুখে মধু মাখানো
গ. মুখ ধোয়া ঘ. মুখের হাসি
উত্তর: ক. আনন্দিত।
১৪. ভাষা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৭১ খ. ১৯৫২ গ. ১৮৫৭ ঘ. ১৯৪৭ সালে
উত্তর: খ. ১৯৫২ সালে।
১৫. প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
ক. ২৬শে মার্চ খ. ১৬ই ডিসেম্বর
গ. ২১শে ফেব্রুয়ারি ঘ. ১৪ই ফেব্রুয়ারি
উত্তর: গ. ২১শে ফেব্রুয়ারি।
১৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ গানটি কার লেখা?
ক. লুৎফর রহমান রিটন
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. আলতাফ মাহমুদ ঘ. হুমায়ুন আজাদ
উত্তর: খ. আবদুল গাফফার চৌধুরী।
১৭. আমাদের মায়ের মুখের ভাষাটির নাম কী?
ক. বাংলা ভাষা খ. ইংরেজি ভাষা
গ. আরবি ভাষা ঘ. সংস্কৃত ভাষা
উত্তর: ক. বাংলা ভাষা।
১৮. ‘আমার ভাইয়ের রক্তে লেখা’ গানটির নাম কী?
ক. বর্ষার গান খ. বসন্তের গান
গ. মে দিনের গান ঘ. ফেব্রুয়ারির গান
উত্তর: ঘ. ফেব্রুয়ারির গান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা