
হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো তাহলে শুরু করা যাক।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: তিরিক্ষি, হুঙ্কার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, বিন্দুসদৃশ।
উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ
তিরিক্ষি - খারাপ মেজাজ
হুঙ্কার - চিৎকার
মেদিনী - ভূপৃষ্ঠ
তটস্থ -ব্যতিব্যস্ত
শঙ্কিত - ভীত
বিন্দুসদৃশ -বিন্দুর মতো ছোট
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. অনেক অনেক দিন আগের দিনগুলোতে মানুষ কোথায় থাকতে শুরু করে?
ক. জঙ্গলে খ. গুহায় গ. লোকালয়ে ঘ. শহরে
উত্তর: গ. লোকালয়ে
২. তখন মানুষ একটু একটু করে কী হচ্ছিল?
ক. হাঁটতে শিখছিল খ. শিকার করতে শিখছিল গ. শিক্ষিত হচ্ছিল ঘ. সভ্য হচ্ছিল
উত্তর: ঘ. সভ্য হচ্ছিল
৩. বনে বনে সেই সময় কাদের রাজত্ব?
ক. পাখিদের খ. পশুদের
গ. মানুষের ঘ. ডাইনোসরদের
উত্তর: খ. পশুদের
৪. সেই সময় পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?
ক. অশান্তিতে খ. ভয়ে ভয়ে
গ. শান্তিতে ঘ. ছোটাছুটি করে
উত্তর: গ. শান্তিতে
৫. একটা বন থেকে তাড়া খেয়ে অন্য একটা বনে কে ঢুকে পড়েছিল?
ক. বানর খ. হাতি গ. বাঘ ঘ. সিংহ
উত্তর: খ. হাতি
৬. হাতিটার শরীর দেখতে কেমন ছিল?
ক. রোগা খ. মোটা গ. বিশাল ঘ. নাদুসনুদুস
উত্তর: গ. বিশাল
৭. হাতির পাগুলো কেমন ছিল?
ক. তালগাছের মতো
খ. বটপাকুড়গাছের মতো মোটা
গ. নারকেলগাছের মতো মোটা
ঘ. সুপারিগাছের মতো মোটা
উত্তর: খ. বটপাকুড়গাছের মতো মোটা
৮. হাতিটার শুঁড় কেমন ছিল?
ক. আকাশছোঁয়া খ. মাটিছোঁয়া
গ. পাহাড়ছোঁয়া ঘ. তালগাছের মতো উঁচু
উত্তর: ক. আকাশছোঁয়া।
৯. হাতির যত অহঙ্কার—
ক. শুঁড় আর পা নিয়ে খ. শরীর আর পা নিয়ে গ. শরীর আর শক্তি নিয়ে
ঘ. দাঁত আর কান নিয়ে
উত্তর: গ. শরীর আর শক্তি নিয়ে
১০. হাতির মেজাজ কেমন ছিল?
ক. ঠান্ডা খ. শান্ত গ. তিরিক্ষি ঘ. ভদ্র
উত্তর: গ. তিরিক্ষি
১১. হাতিটা বনে ঢোকার সাথে সাথে কী শুরু হয়ে গেল?
ক. আনন্দ-উৎসব খ. কান্নাকাটি গ. তোলপাড় ঘ. ঝড়বৃষ্টি
উত্তর: গ. তোলপাড়
১২. খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুঙ্কার দিল?
ক. বাঘ খ. সিংহ গ. শেয়াল ঘ. হাতি
উত্তর: খ. হাতি
১৩. মেদিনী কেঁপে উঠেছিল কেন?
ক. বাঘের গর্জনে খ. সিংহের গর্জনে গ. হাতির হুঙ্কারে ঘ. শেয়ালের চিৎকারে
উত্তর: গ. হাতির হুঙ্কারে
১৪. ‘মেদিনী’ শব্দের অর্থ কোনটি?
ক. আকাশ খ. ভূপৃষ্ঠে গ. বাতাস ঘ. বনাঞ্চল
উত্তর: খ. ভূপৃষ্ঠে
১৫. অমিত শক্তিধর কে?
ক. হাতি খ. সিংহ গ. বাঘ ঘ. ভালুক
উত্তর: খ. সিংহ
১৬. দ্রুত আর ক্ষিপ্র গতিতে কে চলে?
ক. বানর খ. শেয়াল গ. বাঘ ঘ. সিংহ
উত্তর: গ. বাঘ
১৭. হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?
ক. পিঁপড়েকে খ. হরিণকে গ. খরগোশকে
ঘ. বানরকে
উত্তর: খ. হরিণকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা