বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থীরা, আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো তাহলে শুরু করা যাক।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করো:
নিজেকে অনেক বড় মনে করা, শক্তি আছে যার, ভদ্র নয় যে, বসবাসের জায়গা, প্রতিমুহূর্তে অপেক্ষা করা, খুব সহজে, একসঙ্গে কথা বলা।
উত্তর:
নিজেকে অনেক বড় মনে করা — অহঙ্কার
শক্তি আছে যার — শক্তিধর
ভদ্র নয় যে — অভদ্র
বসবাসের জায়গা — আস্তানা
প্রতিমূহর্তে অপেক্ষা করা — উদ্গ্রীব
খুব সহজে — অবলীলায়
একসঙ্গে কথা বলা — সমস্বরে।

প্রশ্ন: বিপরীত শব্দ লেখো: সুন্দর, সভ্য, শান্তি, অহঙ্কার, দুর্বিনীত, বুদ্ধিমান, ভয়, শক্তিশালী, ধ্বনি, স্বাধীন।
উত্তর:
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সুন্দর কুৎসিত
সভ্য অসভ্য
শান্তি অশান্তি
অহঙ্কার নিরহঙ্কার
দুর্বিনীত বিনীত
বুদ্ধিমান বোকা, নির্বোধ
ভয় সাহস, নির্ভয়
শক্তিশালী দুর্বল
ধ্বনি প্রতিধ্বনি
স্বাধীন পরাধীন।

প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ করো:
ন্দ, ন্ত, চ্ছ, ত্ব, স্ত, ম্ব, ক্ত, ক্ষ, স্ব, ন্দ্র, ঙ্ক, ম্ভ, স্থ
উত্তর:
ন্দ = সুন্দর: চারদিকে কী সুন্দর সবুজ বন!
ন্ত = দিগন্ত: দূর দিগন্তে ঝুঁকে পড়েছে নীল আকাশ।
চ্ছ = স্বচ্ছ: স্বচ্ছ পানির নিচে বালি চিক চিক করছে।
ত্ব = রাজত্ব: বনে বনে তখন পশুদের রাজত্ব।
স্ত = মস্ত: হাতিটা ছিল মস্ত বড়।
ম্ব = লম্বা: হাতির শুঁড় অনেক লম্বা।
ক্ত = শক্তি: শরীর আর শক্তি নিয়েই হাতির যত অহঙ্কার।
ক্ষ = তিরিক্ষি: হাতিটার মেজাজ ছিল দারুণ তিরিক্ষি।
স্ব = স্বাগত: নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য এখন সবাই প্রস্ত্তত।
ণ্ড = প্রচণ্ড: হাতি গলা ফাটিয়ে প্রচণ্ড একটা হুঙ্কার দিল।
ঙ্ক = হুঙ্কার: বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে।
ম্ভ = গম্ভীর: সিংহ গুরুগম্ভীর ভারিক্কি চালে কেশর দুলিয়ে চলে।
স্থ = তটস্থ: হাতির ভয়ে বনের সবাই তটস্থ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা