বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বই
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে হুমায়ুন আজাদ রচিত কবিতা ‘বই’। শুরুতে জেনে নেওয়া যাক কবিতাটির মূলভাব।
মূলভাব: বই জ্ঞান বিতরণের এক অনন্য মাধ্যম। বই যেমন মানুষের মনে আনন্দ জোগায়, তেমনি মানুষকে আলোর পথের সন্ধান দেয়। তবে বই নির্বাচনে বিশেষ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। যেসব বই মানুষকে সুন্দর ও আলোকিত মানুষ হয়ে ওঠার পথ দেখায়, সেসব বই-ই পড়া উচিত। যেসব বই মানুষের মন সংকীর্ণ ও স্বার্থপর করে তোলে, সেসব বই পড়া থেকে আমাদের বিরত থাকা উচিত। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠার জন্য সুন্দর ভাবনাচিন্তায় ভরা বই-ই আমরা পড়ব।
শব্দগুলোর অর্থ লেখো:
প্রদীপ, স্বপ্ন, ভিন্ন, জুড়ে, সূর্য, অন্ধ, বন্ধ
উত্তর:
প্রদত্ত শব্দ — অর্থ
প্রদীপ — বাতি

স্বপ্ন — স্বপন
ভিন্ন — আলাদা
জুড়ে — ব্যাপী
সূর্য — রবি
অন্ধ — চোখে দেখতে পায় না এমন
বন্ধ — আটক, অচল
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. স্বপ্ন বলে কে?
ক. ঘুমপরী খ. গল্প দাদু গ. বইয়ের পাতা ঘ. মা
উত্তর: গ. বইয়ের পাতা
২. বইয়ের পাতায় কী জ্বলে?
ক. জোনাকি খ. আলোর পাখি
গ. মুক্তা-মানিক ঘ. প্রদীপ
উত্তর: ঘ. প্রদীপ
৩. কোন বইটি তুমি পড়বে?
ক. যে বই হিংসা করতে শেখায়
খ. যে বই ভালোবাসতে শেখায়
গ. যে বই স্বার্থপরতা শেখায়
ঘ. যে বই হাসতে শেখায়
উত্তর: খ. যে বই ভালোবাসতে শেখায়
৪. যাঁরা কবিতা রচনা করেন, তাঁদের বলে—
ক. সাহিত্যিক খ. গীতিকার গ. কবি ঘ. গ্রন্থকার
উত্তর: গ. কবি
৫. কোন ধরনের বই পড়া উচিত নয়?
ক. যে বই ভয় দেখায় খ. যে বই স্বপ্ন দেখায়
গ. যে বই শুভ চিন্তার কথা বলে
ঘ. যে বই মানবিক গুণসমৃদ্ধ হয়ে উঠতে শেখায়
উত্তর: ক. যে বই ভয় দেখায়
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
প্রশ্ন: কোন ধরনের বই পড়া উচিত? কেন?
উত্তর: বই মানুষের মনে আনন্দ জোগায়, মানুষকে বাঁচতে শেখায়। তবে কিছু কিছু বই আছে, যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না। এই ধরনের নেতিবাচক বই না পড়ে সেসব বই আমাদের পড়া উচিত, যেসব বই আমাদের সুন্দর ও শুভ চিন্তাভাবনার কথা বলে। আমাদের মনকে সুন্দর স্বপ্নে ভরিয়ে তোলে। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠার জন্য আমরা তাই সুন্দর চিন্তাভাবনায় ভরা বই পড়ব।
প্রশ্ন: কোন ধরনের বই পড়া উচিত নয়? কেন পড়া উচিত নয়?
উত্তর: যেসব বই সুন্দর ও ভালো কথা বলে না, বরং মন্দ চিন্তাভাবনার কথা বলে, সেসব বই পড়া উচিত নয়। কারণ মন্দ কথায় ভরা বই পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে ওঠে। আমাদের মনকে অন্ধকারে ভরিয়ে তোলে। তাই নেতিবাচক বই পড়া উচিত নয়।
প্রশ্ন: ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে/ বইয়ের পাতা স্বপ্ন বলে।’—কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে/ বইয়ের পাতা স্বপ্ন বলে’।—কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে বইয়ের পাতা অনেক নতুন চিন্তা, নতুন কথা আমাদের সামনে তুলে ধরে। আর সেসব কথা সেসব চিন্তা আমাদের জীবন আলোকিত করে। ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়। আমাদের মনে শুভ ভাবনার প্রদীপ জ্বালিয়ে দেয়। নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আমরা হয়ে উঠতে পারি নতুন মানুষ।
প্রশ্ন: কবিতার লাইনগুলো সাজিয়ে লেখো:
পাতায় পাতায় গোলাপ ফোটে
যে-বই জুড়ে সূর্য ওঠে
যে-বই জ্বালে ভিন্ন আলো
সে-বই তুমি, পড়বে
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
উত্তর: যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো।
সে-বই তুমি পড়বে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা