বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির তৈরি তৈজসপত্র রোদে শুকানো হচ্ছে। ছবি: প্রথম আলো
মাটির তৈরি তৈজসপত্র রোদে শুকানো হচ্ছে। ছবি: প্রথম আলো

শখের মৃিশল্প
প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় আজ রয়েছে ‘শখের মৃিশল্প’।
মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মাটির শিল্প বা মৃিশল্প। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় এই মাটির শিল্পে। মৃিশল্প আমাদের এ দেশের নিজস্ব শিল্প। তোমরা নিশ্চয় বৈশাখী মেলায় কিংবা নানা পার্বণে বিভিন্ন মেলায় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাঁড়ি, মাটির ফল, তৈজসপত্র বিক্রি হতে দেখেছ। মাটির তৈরি এসব জিনিসই মৃিশল্প।
গ্রামের কুমোররা নিপুণভাবে এসব তৈরি করেন। প্রাচীনকাল থেকে এ দেশে মৃিশল্পের চর্চা হচ্ছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটির ফলক। পোড়ামাটির এসব ফলককে বলা হয় টেরাকোটা। মাটির শিল্প আমাদের বাংলাদেশের ঐতিহ্য।
মৃিশল্প সম্পর্কে কিছুটা ধারণা তো নেওয়া হলো।
এবার এসো এই প্রবন্ধের কয়েকটি প্রশ্নের নমুনা উত্তর দেখা যাক।
প্রশ্ন: মাটির শিল্প বলতে কী বোঝো?
উত্তর: কোনো কিছু যখন সুন্দর করে আঁকা হয়, সুন্দর করে তৈরি করা হয় তখন তা হয়ে ওঠে শিল্প। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের বাংলাদেশে অনেক রকম শিল্পকলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম হলো মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির ছাঁচ ইত্যাদি। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। আর এই শিল্পের প্রধান শিল্পী হলো আমাদের কুমোর সম্প্রদায়। কুমোর সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বলা হয়। মাটির শিল্পের আরেক নাম হলো মৃিশল্প।

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?

উত্তর: শিল্প বলতে আমরা বুঝি কোনো কিছু সুন্দর করে আঁকা, সুন্দর করে গাওয়া, সুন্দর করে তৈরি করা। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের দেশে নানা শিল্পকলা রয়েছে, রয়েছে নানা ধরনের শিল্পকর্ম। এসব শিল্পকর্মের মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় ও নানা পার্বণে যেসব মাটির জিনিস বিক্রি হয়, সে সবকিছুই মাটির শিল্প। গ্রামের কুমোররা নিপুণভাবে এসব তৈরি করেন। প্রাচীনকাল থেকেই এ দেশে মৃিশল্প বা মাটির শিল্পের চর্চা হয়ে আসছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড় ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে যেসব পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন রয়েছে, সেসব মাটি দিয়েই তৈরি। কাজেই বলা যায়, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মাটির শিল্প বা মৃিশল্প।

প্রশ্ন: শখের হাঁড়ি কী রকম?

উত্তর: মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে, সেগুলোর মধ্যে শখের হাঁড়ি একটি অন্যতম শিল্পকর্ম। শখের হাঁড়ি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো হাঁড়ি ফুল আঁকা, কোনো হাঁড়ি পাতা আঁকা আবার কোনো কোনো হাঁড়িতে মাছের ছবি আঁকা। অপূর্ব সুন্দর কারুকাজখচিত এসব হাঁড়ি সহজেই মাুনষের দৃষ্টি কেড়ে নেয়। মানুষ শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখে। তাই এই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি দৃষ্টিনন্দন এবং শিল্প-সৌকর্যে অতুলনীয়।

প্রশ্ন: বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?

উত্তর: বৈশাখী মেলা বাংলাদেশের অন্যতম সামাজিক উত্সব। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে। বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা বর্ণের, নানা রঙের বিচিত্র হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই, খলই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙি, তরমুজ, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। এ ছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা।

প্রশ্ন: মৃিশল্পের প্রধান উপাদান কী?

উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃিশল্প। এ শিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দো-আঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প বা মৃিশল্প হয় না। মৃিশল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়। এর জন্য দরকার অনেক যত্ন আর শ্রম। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। মৃিশল্পের প্রধান উপাদান মাটি হলেও এর সঙ্গে দরকার একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোররা।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা