বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বদেশ
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে কবি আহসান হাবীব রচিত ‘স্বদেশ’ কবিতা।
প্রশ্ন: ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘সব মিলে এক ছবি’ বলতে বোঝানো হয়েছে যে নদী, নালা, পাহাড়, সমুদ্র, ফসলের মাঠ, বন, পাখপাখালি জনজীবনের বৈচিত্র্য সব মিলে এ দেশ একটি ছবির মতো। শিল্পীর আঁকা ফ্রেমে বাঁধানো ছবিতে যেমন অনেক কিছু একসঙ্গে দেখা যায়, তেমনি মনের দৃষ্টিতে এই দেশের ঋতুবৈচিত্র্য, মানুষের জীবনযাত্রার ধরন, প্রকৃতির অপার সৌন্দর্য—সবকিছুই একসঙ্গে অনুভব করা যায়।

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো:
‘এই যে ছবি —
— মতো দেশ,
— দেশের মানুষ

নানা রকম বেশ,
বাড়ি বাগান —
সব মিলে এক —,
নেই — নেই —, তবুও
আঁকতে পারি সবই।’
উত্তর: ‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঙ, তবুও
আঁকতে পারি সবই।’
প্রশ্ন: কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো: এই ছবিটি চেনা।
নদীর জোয়ার
একলা বসে আপন মনে
এই যে নদী
নৌকা সারে সারে
বসে নদীর ধারে—
উত্তর: এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
প্রশ্ন: আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফরমটি পূরণ করো:
১। শিক্ষার্থীর নাম: ..................................
২। বিদ্যালয়ের নাম: ................................
৩। শ্রেণি: ........... রোল নং: ....................
৪। (ক) শিক্ষার্থীর পিতার নাম: ..................
(খ) শিক্ষার্থীর মাতার নাম: ........................
৫। বর্তমান ঠিকানা: ................................
গ্রাম/সড়ক নং: ........ ডাকঘর/মহল্লা: ..........
উপজেলা: .................. জেলা: ................
৬। স্থায়ী ঠিকানা: ........... জেলা: ...............
গ্রাম/সড়ক নং: ........ ডাকঘর/মহল্লা:...........
উপজেলা: ............... জেলা: ...................
৭। জন্ম তারিখ: ....................................
৮। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:...
(ক) ......................................
(খ) ......................................
(গ) ......................................
শ্রেণিশিক্ষকের স্বাক্ষর: শিক্ষার্থীর স্বাক্ষর:

উত্তর: আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
প্রতিযোগিতা ফরম
১। শিক্ষার্থীর নাম: সাদিয়া নওরীন
২। বিদ্যালয়ের নাম: রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩। শ্রেণি : পঞ্চম রোল নং: ১৪
৪। (ক) শিক্ষার্থীর পিতার নাম: আলী নওয়াজ।
(খ) শিক্ষার্থীর মাতার নাম: শাহানা বেগম।
৫। বর্তমান ঠিকানা: গ্রাম/সড়ক নং: রাজানগর, ডাকঘর/মহল্লা: রামপুর। উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা।
৬। স্থায়ী ঠিকানা: গ্রাম/সড়ক নং: রাজানগর, ডাকঘর/মহল্লা: রামপুর। উপজেলা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা।
৭। জন্ম তারিখ: ২০.১১.২০০৫।
৮। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(ক) সাধারণ নৃত্য
(খ) লোক নৃত্য
(গ) একক অভিনয়

এম মাইনুদ্দীন সাদিয়া নওরীন
শ্রেণিশিক্ষকের স্বাক্ষর: শিক্ষার্থীর স্বাক্ষর:
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা