বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লেখো:
আকুল, সর্বাঙ্গে, ফরমাশ, ঘোর, ফুরসত, দম্ভ, রক্ষী।
উত্তর:
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
আকুল চঞ্চল, অস্থির
সর্বাঙ্গে সারা শরীরে আষ্টেপৃষ্ঠে
ফরমাশ হুকুম, আদেশ
ঘোর অত্যন্ত, অনেক বেশি, গভীর
ফুরসত অবসর, অবকাশ, ছুটি
দম্ভ গর্ব, অহংকার
রক্ষী প্রহরী, সেনা
প্রশ্ন: এক কথায় প্রকাশ করো:
সারা শরীরে, ঘাড়ের ওপর থেকে মাথা, খেতে ভালো লাগে এমন, খেতে মজা নয় এমন, আবর্জনা ফেলার জায়গা, যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, মমতা আছে যে নারীর, হাতে পরার গয়না, যেখানে রাজার হাতি রাখা হয়, রাজার ধন যেখানে থাকে, একের সঙ্গে অন্যের।
উত্তর:
সারা শরীরে—সর্বাঙ্গে
ঘাড়ের ওপর থেকে মাথা—গর্দান
খেতে ভালো লাগে এমন—স্বাদ
খেতে মজা নয় এমন—বিস্বাদ
আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুড়
যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন
মমতা আছে যে নারীর—মায়াবতী
হাতে পরার গয়না—কাঁকন
যেখানে রাজার হাতি রাখা হয়—হাতিশাল
রাজার ধন যেখানে থাকে—রাজকোষ
একের সঙ্গে অন্যের—পরস্পর
প্রশ্ন: ছোটবেলায় রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনত?
উত্তর: রাখাল ছেলে আর রাজপুত্র দুই বন্ধু। ওরা একে অন্যকে খুব ভালোবাসে। রাখাল ছেলে মাঠে গরু চরায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল ওই গাছতলায় আসে। বাঁশি বাজায়। রাজপুত্র সেই গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশির সুর শুনত।
প্রশ্ন: রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে বড় হয়ে সে যখন রাজা হবে, তখন রাখালকে তার মন্ত্রী বানাবে।
প্রশ্ন: রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?
উত্তর: রাজপুত্র বড় হয়ে রাজা হওয়ার পর রাখাল বন্ধুকে ভুলে যায়। ভুলে যায় প্রতিজ্ঞার কথাও। কিন্তু রাখাল বন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। মন খারাপ হয় বন্ধুর জন্য। শেষে একদিন নগরে চলেই আসে রাখাল বন্ধু তার বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু গরিব বলে রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না।
প্রশ্ন: কেন রাজার শরীর সুচবেঁধা হয়ে যায়?
উত্তর: রাজার দেখা না পেয়ে রাজপ্রাসাদের সদর দরজা থেকে মনে কষ্ট নিয়ে রাখাল ফিরে যায়। এরপর এক রাতে রাজা ঘুমাতে যায়। কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় সেই সর্বনাশা ঘটনা। রাজা কিছুতেই চোখ খুলতে পারে না। সবাই এসে দেখল রাজার শরীর ভরে গেঁথে আছে সুচ আর সুচ। রাজার মনে পড়ে প্রতিজ্ঞার কথা। কাজেই বলা যায়, রাজার শরীর সুচবেঁধা হয়ে যায় প্রতিজ্ঞাভঙ্গের কারণে।
প্রশ্ন: কাঁকনমালা কে? কেন তার এমন নাম?
উত্তর: কাঁকনমালা আসলে একজন দাসী। রানি কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে একটি মেয়ের দেখা পায়। মেয়েটি তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তবে সে দাসী হবে। রাজার শরীর থেকে সুচ খোলার জন্য এমন একজন দরকার ছিল কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেয় রানি। কিন্তু সেই সময় রানির সঙ্গে টাকাকড়ি না থাকায় হাতের সোনার কাঁকন দিয়েই ওই মেয়েটিকে দাসী হিসেবে কিনতে হয়। কাঁকন দিয়ে কেনা হয়েছে বলেই তার এমন নাম—কাঁকনমালা।
প্রশ্ন: কাঁকনমালা কাঞ্চনমালার সঙ্গে কেমন আচরণ করে? কেন করে?
উত্তর: হাতের কাঁকন দিয়ে কেনা দাসী কাঁকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে কাঞ্চনমালা নদীতে ডুব দিতে যায়। এই সুযোগে চোখের পলকে কাঁকনমালা রানির সব গয়না এবং ঘাটে রাখা রানির শাড়ি পরে নকল রানি সেজে যায়। নকল রানি সেজেই কাঁকনমালা কাঞ্চনমালাকে দাসী হিসেবে দেখতে শুরু করে। কাঞ্চনমালার সঙ্গে দাসীর মতো আচরণ করে। কাঞ্চনমালাকে দিয়ে রাজবাড়ির সব কাজকর্ম করায়। নকল রানি সেজে কাঁকনমালা অহংকারী হয়ে ওঠে। সবাইকে বোঝাতে চায় যে সে-ই আসল রানি। আর কাঞ্চনমালা হলো তার দাসী।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা