বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখো:
ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোঘ করতে শুরু করে রাজা।
খ) নকল রানি কাঁকনমালার সে কী দম্ব!
গ) দুঃখিনী কাঞ্চনমালা আস্থাকুঁড়ে বসে মাছ কাটে।
ঘ) সূচবেদা রাজার শরীর ব্যথায় টনটন করত দিন-রাত।
ঙ) রাখাল বন্দুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।
চ) শীতের সকালে সূর্য্য উঠলেই চার পাশ ঝকমকিয়ে ওঠে।
উত্তর: ক) মনের হাহাকার মনে চেপে দুঃখ ভোগ করতে শুরু করে রাজা।
খ) নকল রানি কাঁকনমালার সে কী দম্ভ!
গ) দুঃখিনী কাঞ্চনমালা আস্তাকুড়ে বসে মাছ কাটে।
ঘ) সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করত।
ঙ) রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের খুশিতে ঝলমলিয়ে উঠত।
চ) শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝকমকিয়ে ওঠে।

প্রশ্ন: বাক্য রচনা করো: নিঝুম, সুখ, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য, বিলাপ, ব্যবহার।

উত্তর:
নিঝুম—নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়।
সুখ—বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
রাজপুত্র—রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে বাঁশির সুর শোনে।
প্রতিজ্ঞা—প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়।
টনটন—সুচবেঁধা রাজার শরীর ব্যথায় টনটন করে।
ময়ূর—ময়ূর দেখতে খুব সুন্দর।
পদ্মলতা—কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন।
চিনচিন—রাজার সুচবেঁধা শরীর চিনচিন করে জ্বলতে থাকে।
ঝলমল—শীতের সকালে সূর্য উঠলেই চারপাশ ঝলমল করে ওঠে।
বাঁশি—রাখাল বন্ধুর বাঁশির সুর রাজপুত্রের খুব ভালো লাগে।
রাজ্য—রাজার অসুস্থতায় রাজসংসার অচল হয়ে যায়।
বিলাপ—কাঞ্চনমালা মাছ কাটে আর চোখের জল ফেলে বিলাপ করে।
ব্যবহার—নকল রানির ব্যবহারে সবাই দুঃখ পায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা