কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: বিপরীত শব্দ লেখো: সুখ, নির্দয়, মায়া, কান্না, চেনা, অসুন্দর, স্বাদ, কষ্ট, নকল, রানি, রাজপুত্র, দম্ভ, নগর, সন্ধ্যা, ভালো, বড়, খুশি, আলো।
উত্তর:
প্রদত্ত শব্দ -বিপরীত শব্দ
সুখ- দুঃখ
নির্দয়- সদয়, দয়ালু
মায়া- নির্মম
কান্না- হাসি
চেনা -অচেনা
অসুন্দর -সুন্দর
স্বাদ- বিস্বাদ
কষ্ট- আরাম
নকল- আসল
রানি রাজা
রাজপুত্র -রাজকন্যা
দম্ভ- বিনয়
নগর- গ্রাম
সন্ধ্যা -সকাল
ভালো- মন্দ
বড়- ছোট
খুশি- অখুশি
আলো -আঁধার।
প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো: হ্ম, ক্ব, ণ্ড, ণ্ট, ঞ্চ
উত্তর:
যুক্তবর্ণ- শব্দ
হ্ম- ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া
ক্ব -পরিপক্ব, ক্বচিৎ
ণ্ড -গণ্ডি, পাষণ্ড
ণ্ট- ঘণ্টা, কণ্টক
ঞ্চ -পঞ্চম, সঞ্চয়।
প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো:
ক) একরাতে রাজা ঘুমাতে যায় কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না
উত্তর: একরাতে রাজা ঘুমাতে যায়। কিন্তু যখন ভোরবেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতে পারছে না।
খ) রাজা বহু বছর পরে চোখ মেলে বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলে। বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা। আর দেখে, সামনে কে যেন দাঁড়িয়ে।
গ) রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয় সোনার বাঁশি রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে সারা দিন তার কাজ আর কাজ
উত্তর: রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেয়, সোনার বাঁশি। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারা দিন তার কাজ আর কাজ।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা