বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুই তীরে
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-রচিত কবিতা ‘দুই তীরে’। এসো তাহলে শুরুতে ‘দুই তীরে’ কবিতার মূল ভাব জেনে নেওয়া যাক।
প্রশ্ন: ‘দুই তীরে’ কবিতার মূল ভাব লেখ।
উত্তর: একটি নদী। সেই নদীর দুই তীরে বাস করে দুজন মানুষ। একজন ভালোবাসেন নদীর বালুচর, যেখানে শরত্কালে চকাচকিরা ঘর বাঁধে। আর তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় সেই বালুচরে হাঁসেরা এসে ভিড় করে। কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যায় তীরে এসে ভেড়ে জেলের ডিঙি। অন্যজন ভালোবাসেন বন, যার আছে ঘন ছায়া। ঘন ছায়াঘেরা সেই বন থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আছে, জলে ভেলা ভাসায় ছেলের দল। একটি নদী কিন্তু দুই তীরের মানুষকে কী সুন্দর মিলিয়ে দিয়েছে।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো:
নির্জন, চকাচকি, তট, ডিঙি, আচ্ছাদন, বেণুবন, নিরবধি, ঘর, জল, বন, সকাল, সন্ধে।
উত্তর:
নির্জন—জনশূন্য স্থান;

চকাচকি—হাঁসজাতীয় পাখি;
তট—নদীর তীর;

ডিঙি—একধরনের নৌকা;
আচ্ছাদন—ছাউনি;

বেণুবন—বাঁশবাগান;
নিরবধি—অনবরত;

ঘর—গৃহ, বাসভবন;
জল—পানি;

বন—অরণ্য, জঙ্গল;
সকাল—প্রভাত,

ভোর; সন্ধে—সাঁঝ;
প্রশ্ন: কথাগুলো বুঝিয়ে লেখো:
তুমি ভালোবাস তোমার
ওই ওপারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
উত্তর: একটি নদী। সেই নদীর দুই তীরে বাস করে দুজন মানুষ। বালুচরে বসবাসকারী মানুষটি অপর তীরে বন এলাকায় বসবাসকারী মানুষটির উদ্দেশে বলছে তাঁর ভালো লাগা সেই তীরের কথা। যেই তীরে ঘন ছায়াঘেরা বন রয়েছে। রয়েছে পাতার ছাউনিতে ঢাকা এক অপরূপ শ্যামল প্রকৃতি। পাতায় ঘেরা ছায়া সুনিবিড় বনের সৌন্দর্যে ওপারের মানুষটি মুগ্ধ। দুই তীরের দুজন দুভাবে মুগ্ধ—এই কথাটিই এখানে বোঝানো হয়েছে।
প্রশ্ন: নদীর বালুচরে কী ঘটে?
উত্তর: নদীর বালুচরে শরত্কালে চকাচকিরা ঘর বাঁধে। এর তীরে ফুটে থাকে কাশফুল, শীতের সময় এই বালুচরে কচ্ছপ রোদ পোহায়। হাঁসেরা ভিড় জমায়। সন্ধ্যায় জেলেদের ডিঙি এসে ভেড়ে।
প্রশ্ন: ওই পারের বনটি কেমন?
উত্তর: ওই পারের বনটি ঘন ছায়াঘেরা। পাতার ছাউনিতে ঢাকা রয়েছে প্রকৃতির শ্যামল গাছগাছালিভরা সেই বন। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। আর আঁকাবাঁকা সেই রাস্তার দুপাশে পরস্পর জড়াজড়ি করে রয়েছে বাঁশবাগান।
প্রশ্ন: সকাল-সন্ধ্যা ছেলের দল কী করে?
উত্তর: সকাল-সন্ধ্যাবেলা বধূরা যেমন ঘাটে আসে কলসি ভরে পানি নেওয়ার জন্য, তেমনি ছেলের দলও আসে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে। সকাল-সন্ধ্যা ছেলের দল জলে ভেলা ভাসিয়ে মনের আনন্দে ঘুরে বেড়ায়।
প্রশ্ন: কবিতার লাইনগুলো সাজিয়ে লেখো:
শীতের দিনে বিদেশি সব
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
হাঁসের বসবাস।
তটের চারিপাশ
শরত্কাল যে নির্জনে
উত্তর: শরত্কাল যে নির্জনে
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারিপাশ.
শীতের দিনে বিদেশি সব
হাঁসের বসবাস।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো:
১। ‘দুই তীরে’ কবিতাটির মূল কথা দুই তীরে বসবাসকারী দুজন মানুষের—
ক. ভালো লাগার ভিন্নতা খ. পরিবেশের বর্ণনা
গ. একই রকম ভালো লাগা ঘ. সংলাপ
উত্তর: ক. ভালো লাগার ভিন্নতা।
২। শরত্কালে নির্জনে ঘর বাঁধে—
ক. হাঁস খ. দোয়েল গ. শালিক ঘ. চকাচকি
উত্তর: ঘ. চকাচকি।
৩। শীতকালে বালুচরে কারা রোদ পোহায়?
ক. হাঁসেরা খ. কচ্ছপেরা গ. চকাচকি ঘ. বকের দল
উত্তর: খ. কচ্ছপেরা
৪। সকাল-সন্ধেবেলা ঘাটে বসে—
ক. বধূর মেলা খ. গানের আসর
গ. ছেলেদের মেলা ঘ. মাছের মেলা
উত্তর: ক. বধূর মেলা
৫। ‘যেথায় ফুটে কাশ’—পরে লাইনটি হলো—
ক. নদীর বালুচর খ. চকাচকির ঘর
গ. হাঁসের বসবাস ঘ. তটের চারিপাশ
উত্তর: ঘ. তটের চারিপাশ।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা