
ভাবুক ছেলেটি
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বাঙালির গৌরব বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে নিয়ে লেখা ‘ভাবুক ছেলেটি’। প্রথমে ‘ভাবুক ছেলেটি’ রচনায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেওয়া যাক।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো: পর্যবেক্ষণ, উত্তরকালে, পাণ্ডিত্যপূর্ণ, দুরূহ, বিলেত।
উত্তর:
পর্যবেক্ষণ— কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
উত্তরকালে— ভবিষ্যৎকালে।
পাণ্ডিত্যপূর্ণ— জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ।
দুরূহ— অত্যন্ত কষ্ট করে যা করতে হয় বা বুঝতে হয়।
বিলেত— ইংল্যান্
প্রবেশিকা
পরীক্ষা— আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। সেটি পাস করলে কলেজে প্রবেশ করা যেত, তাই নাম হয়েছিল প্রবেশিকা।
এফএ— আজকের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা।
বিজয় স্তম্ভ— কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়।
বৈজ্ঞানিক
কল্পকাহিনী— কল্পনার আশ্রয়ে লেখা বিজ্ঞানভিত্তিক কাহিনী।
গিরিডি— ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত গিরিডিহ জেলার প্রধান শহর। ১৯৭২ সালের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো:
ক) ছেলেটি তেমন — নয়।
উত্তর: ছেলেটি তেমন দুরন্ত নয়।
খ) মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক — ভাবে।
উত্তর: মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে।
গ) প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার — বাড়তে থাকে।
উত্তর: প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
ঘ) ওর পড়াশোনার হাতেখড়ি —।
উত্তর: ওর পড়াশোনার হাতেখড়ি বাড়িতেই।
ঙ) প্রেসিডেন্সি কলেজে — অধ্যাপক পদে যোগ দেন।
উত্তর: প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন।
চ) প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে — পালন করেন।
উত্তর: প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন।
ছ) তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও — মধ্যে অনেক মিল আছে।
উত্তর: তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে।
জ) তিনি — তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা একস্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন।
উত্তর: তিনি অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন।
প্রশ্ন: ভাবুক ছেলেটি আসলে কে ছিল?
উত্তর: দশ-এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলা করে। বাবা-মায়ের সাথে সাথে ঘোরে। সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে।
মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে। বড় হওয়ার সাথে সাথে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে। ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগদ্বিখ্যাত হয়ে ওঠেন। সেদিনকার সেই ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা