বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলার প্রার্থনা কবিতার ‘সঠিক উত্তরটি খাতায় লেখো’ দেওয়া হলো।

প্রার্থনা
প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। ‘অনন্ত’ শব্দের অর্থ কী?
ক. অশেষ খ. শেষ গ. সীমা ঘ. উদার
উত্তর: ক. অশেষ
২। ‘যাচি’ শব্দের অর্থ কী?
ক. যন্ত্রণা খ. যাচ্ছি গ. প্রার্থনা ঘ. মঙ্গল
উত্তর: গ. প্রার্থনা
৩। ‘পন্থা’ শব্দের অর্থ কী?
ক. পাথর খ. পথ গ. পরিজন ঘ. প্রথম
উত্তর: খ. পথ
৪। ‘পুণ্য’ শব্দের অর্থ কী?
ক. ভালো কাজ খ. নতুন জীবন গ. সত্য কথা ঘ. গল্প কথা
উত্তর: ক. ভালো কাজ
৫। ‘পরিতাপ’ শব্দের অর্থ কী?
ক. পৃথিবী খ. শ্রেষ্ঠ গ. সীমাহীন ঘ. দুঃখ
উত্তর: ঘ. দুঃখ
৬। সৃষ্টিকর্তাকে ‘বিচার দিনের স্বামী’ বলা হয়েছে কারণ—
ক. তিনি আইন জানেন
খ. তিনি সবাইকে ভালোবাসেন
গ. সৃষ্টিকর্তা মানুষের পাপ-পুণ্যের বিচার করেন
ঘ. তিনি বিচার করতে পারেন
উত্তর: গ. সৃষ্টিকর্তা মানুষের পাপ-পুণ্যের বিচার করেন
৭। আমরা সৃষ্টিকর্তার গুণগান করি কেন?
ক. তিনি আমাদের ভালোবাসেন
খ. তিনি অসীম
গ. তিনি অনন্ত
ঘ. তাঁকে দেখা যায় না
উত্তর: ক. তিনি আমাদের ভালোবাসেন
৮। আমরা সৃষ্টিকর্তাকে চরণে লুটিয়ে পড়ি কেন?
ক. সুন্দর জীবন পাওয়ার জন্য
খ. আকাশ দেখার জন্য
গ. সমুদ্র দেখার জন্য
ঘ. বিশ্বজগত্ দেখার জন্য
উত্তর: ক. সুন্দর জীবন পাওয়ার জন্য
৯। ‘অনন্ত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. চিরস্থায়ী খ. অস্থায়ী
গ. সাময়িক ঘ. দূর
উত্তর: ক. চিরস্থায়ী
১০। ‘অন্তর্যামী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. সৃষ্টিকর্তা খ. বন্ধু গ. স্বামী ঘ. সূর্য
উত্তর: ক. সৃষ্টিকর্তা
১১। ‘চরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. হাত খ. মন গ. পা ঘ. জীবন
উত্তর: গ. পা
১২। ‘পুণ্য’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. পাপ খ. পুরোনো গ. নতুন ঘ. পবিত্র
উত্তর: ক. পাপ।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা