বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নতুন প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: কোন দিনটিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়? কেন?
উত্তর: ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি নিহত হয়। এর মধ্যে শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের ধরে নিয়ে ১৪ ই ডিসেম্বর হত্যা করা হয়। তাই প্রতিবছর ১৪ ই ডিসেম্বর আমরা ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করি।
প্রশ্ন: কোন সময়কে মুক্তিযুদ্ধের কাল বলা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২৫ শে মার্চ থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত এই নয় মাসকে বলা হয় মুক্তিযুদ্ধের সময়কাল। এ নয় মাস যুদ্ধ করার পর আমরা জয়ী হই, অর্জন করি আমাদের স্বাধীনতা।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি সেনারা কী করেছিল?

উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ শে মার্চ মধ্যরাতে ঢাকা শহরের মানুষের ওপর আক্রমণ চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড। এ ছাড়া সব শহরজুড়ে চলতে থাকে তাদের নির্মম আক্রমণ। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারেনি। গুলি চালিয়ে, গ্রেনেড ফাটিয়ে আর আগুন ধরিয়ে সব শহরকে তছনছ করে দিয়েছিল। শুধু ২৫ শে মার্চ রাতেই নয়, এ হত্যাকাণ্ড চলতে থাকে পরবর্তী নয় মাস ধরে।
প্রশ্ন: রাজাকার আলবদর আল-শামস কারা? তারা কী করত?
উত্তর: স্বাধীনতাযুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত, তারাই রাজাকার ও আলবদর।
মুক্তিযুদ্ধ শুরু হলে এ দেশের কিছু অসাধু, লোভী, পাষণ্ড ও দেশদ্রোহী যোগ দেয় ওইসব বাহিনীতে। ফলে যখন পাকিস্তানি সেনারা এ দেশে জুলুম চালায়, তখন তারা পাকিস্তানি সেনাদের নানাভাবে সাহায্য করতে থাকে। পাকিস্তানিদের সাহায্যকারী এসব মানুষকেই রাজাকার, আল-শামস ও আলবদর বলা হয়। রাজাকার, আল-শামস বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা। মানুষের সম্পদ ও খাবার লুট করে এরা পাকিস্তানিদের দিত। এ ছাড়া মুক্তিযুদ্ধের গতিবিধির খবর পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দিত। তাদের প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের বাঙালি হত্যা পরিকল্পনাকে সফল করে তোলা।
প্রশ্ন: কে, কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?
উত্তর: প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশ ১৯৪৮ সালে পাকিস্তানিদের সঙ্গে একত্র ছিল। আর তখন একটাই গণপরিষদ কার্যকর হতো। সেটি হলো পাকিস্তান গণপরিষদ। যেহেতু বাংলাদেশের সব মানুষের ভাষা ছিল বাংলা, তাই তিনি ১৯৪৮ সালের পাকিস্তান গণপরিষদে দাবি জানান যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক। মূলত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার এটাই প্রথম দাবি ছিল।
প্রশ্ন: শহীদ সাবের কে ছিলেন? তিনি কীভাবে শহীদ হন?
উত্তর: তত্কালীন দৈনিক সংবাদ ছিল প্রগতিশীল একটি সংবাদপত্র। এ সংবাদপত্রের নিয়মিত সাংবাদিক ছিলেন শহীদ সাবের। এ ছাড়া তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক। ২৫ মার্চ রাতে শহীদ সাবের বাসায় যেতে পারেননি। পত্রিকা অফিসেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতেই শুরু হয় পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। তারা দৈনিক সংবাদ অফিসে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে পুড়েই মারা যান প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহীদ সাবের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা