বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নতুন প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের স্মরণীয যাঁরা চিরদিন গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: এককথায় প্রকাশ করে বাক্যের পাশে লেখো:
সংখ্যায় সবচেয়ে বেশি এমন, যা করা প্রয়োজন, যা প্রয়োগ করা যায়, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা, বিন্দুর মতো ছোট, রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন।

বাক্য            একথায় প্রকাশ
সংখ্যায় সবচেয়ে বেশি এমন - সংখ্যাগরিষ্ঠ
যা করা প্রয়োজন-- প্রয়োজনীয়
যা প্রয়োগ করা যায় ---প্রযোজ্য
মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা--- মরণযন্ত্রণা

বিন্দুর মতো ছোট-- বিন্দুসদৃশ

রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন --রক্তরঞ্জিত

প্রশ্ন: নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো:
১. আমরা তাঁদের স্মরণ করিব চিরদিন। ২. দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তাঁরা স্থাপন করিয়া গেছেন। ৩. আমর সেই আদর্শ অনুসারে নিজেদের সু-মানুষ রূপে গড়িয়া তুলিব। ৪. তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হইবে। ৫. ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইয়াছে।
উত্তর: ১. আমরা তাঁদের স্মরণ করব চিরদিন। ২. দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তাঁরা স্থাপন করে গেছেন। ৩. আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের সু-মানুষ রূপে গড়ে তুলব। ৪. তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হবে। ৫. ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে।
প্রশ্ন: প্রদত্ত শব্দের সমার্থক শব্দ লেখো:
মূল শব্দ      সমার্থক শব্দ
হত্যা       -- খুন, জখম।
সেনা       --  সৈনিক, যোদ্ধা।
জন্মভূমি -- স্বদেশ, মাতৃভূমি।
যুদ্ধ       --লড়াই, রণ।
রক্ত      --  খুন, লহু।

প্রশ্ন: এককথায় প্রকাশ করতে শিখি:
বাক্য          এককথায় প্রকাশ
বরণ করার যোগ্য- বরেণ্য
মেধা আছে এমন যে জন -মেধাবী
অহংকার নেই যার -নিরহংকার
বিচার বিবেচনা ছাড়া যা -নির্বিচার
কোনোভাবেই পূরণ করা যায় না -এমন অপূরণীয়

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা