
স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নতুন প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ গল্প থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বিপরীত শব্দ বলি ও লিখি:
মূল শব্দ -বিপরীত শব্দ মূল শব্দ -বিপরীত শব্দ
ঘুমন্ত- জাগ্রত নিরস্ত্র -সশস্ত্র
স্বাধীন -পরাধীন সাধু- ভণ্ড
লোভী- নির্লোভ সরল- কুটিল/জটিল
কল্যাণ- অকল্যাণ শ্রেষ্ঠ- নিকৃষ্ট
পূর্ণ -অপূর্ণ ব্যর্থ- সার্থক
প্রশ্ন: নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
ক. ঘোরতর যুদ্ধ চলিতেছে চারদিকে
খ. ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শুনিবার জন্য
গ. মুক্তিযোদ্ধারা বুঝাইয়া দিলেন বাঙালিরা সাহসী।
ঘ. রহিম ব্যথা পেয়ে খোঁড়াইতে থাকে।
ঙ. মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাইতেছে।
উত্তর: ক. চলছে. খ. শোনার গ. বুঝিয়ে ঘ. খোঁড়াতে ঙ. যাচ্ছে।
প্রশ্ন: নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে বাক্যগুলো পুনরায় লেখো:
ক. লোকটি গরিব হলেও সত্।
খ. নিরস্ত্র মানুষকে আঘাত কোরো না।
গ. সাধুতা তুহিন চরিত্রের একটি বৈশিষ্ট্য।
ঘ. প্রশ্নের উত্তর সরল ভাষায় লেখো।
ঙ. তুলি বাবার শ্রেষ্ঠ সন্তান।
উত্তর: ক. লোকটি ধনি হলেও সত্।
খ. সশস্ত্র মানুষকে আঘাত কোরো না।
গ. ভণ্ডামি তুহিন চরিত্রের একটি বৈশিষ্ট্য।
ঘ. প্রশ্নের উত্তর কঠিন ভাষায় লেখো।
ঙ. তুলি বাবার নিকৃষ্ট সন্তান।
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো:
তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না
উত্তর: তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না।
প্রশ্ন: প্রদত্ত শব্দের বিপরীত শব্দ লেখো:
মূল শব্দ বিপরীত শব্দ
স্বাধীনতা- পরাধীনতা
অর্জন -বর্জন
কৃতজ্ঞ- অকৃতজ্ঞ
শহীদ- গাজী
পরাজয় -জয়
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা