
ফুটবল খেলোয়াড়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘ফুটবল খেলোয়াড়’ গল্প থেকে সঠিক উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। জসীমউদ্দীন যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী?
ক. পাহাড়তলী খ. চুরুলিয়া গ. তাম্বুলখানা ঘ. মাহুতটুলি
২। জসীমউদ্দীন কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৩০শে সেপ্টেম্বর খ. ৩০শে অক্টোবর
গ. ৩০শে নভেম্বর ঘ. ৩০শে ডিসেম্বর
৩। ইমদাদ হকের গিঁটে গিঁটে মালিশ করার কারণ—
ক. বাতের ব্যথা খ. মালিশ ভালোবাসে
গ. মায়ের দেওয়া মালিশ ঘ. ব্যথা পাওয়ায়
৪। ইমদাদ হক কেন সারা রাত ছটফট করে কাঁদে?
ক. ব্যথায় খ. ভয় পেয়ে গ. স্বপ্নে ঘ. অভ্যাসে
৫। সন্ধ্যাবেলার কবি বিস্ময়ে অভিভূত হলেন কেন?
ক. সূর্য ডোবা দেখে খ. ইমদাদ হকের মুখ দেখে
গ. মাঠে ইমদাদ হককে দেখে ঘ তাঁর বন্ধুর কথা শুনে
৬। ইমদাদ হক কিসের মতো ছুটে চলেছে?
ক. বজ্রের খ. প্লেনের গ. ট্রেনের ঘ. ঝড়ের
৭। ইমদাদ হক কেমন খেলোয়াড় ছিলেন?
ক. ভালো খেলোয়াড় খ. জাত খেলোয়াড়
গ. সাধারণ খেলোয়াড় ঘ. লম্বা খেলোয়াড়
৮। ইমদাদ হকের খেলার লক্ষ্য ছিল —
ক. জয়ী হওয়া খ. অংশগ্রহণ করা গ. দৌড়ানো ঘ. গোল করা
উত্তর: ১. গ. তাম্বুলখানা ২. খ. ৩০শে অক্টোবর ৩. ঘ. ব্যথা পাওয়ায় ৪. ক. ব্যথায় ৫ গ. মাঠে ইমদাদ হককে দেখে. ৬ ক. বজ্রের মতো. ৭. খ. জাত খেলোয়াড় ৮. ক. জয়ী হওয়া।
# সংক্ষেপে উত্তর দাও
প্রশ্ন: ইমদাদ হক গিঁটে গিঁটে কী মাখে?
উত্তর: ইমদাদ হক ফুটবল খেলতে গিয়ে হঠাত্ শারীরিক আঘাত পেয়ে থাকে। হাতে-পায়ে ব্যথায় ফুলে ওঠে। তাই ইমদাদ হক ব্যথা কমানোর জন্য গিঁটে গিঁটে মালিশ মাখে।
প্রশ্ন: ইমদাদ হক ভাঙা পায়ে কী লুটে আনে?
উত্তর: ইমদাদ একজন জাত ফুটবল খেলোয়াড়। খেলায় জেতাটাই তার লক্ষ্য। সে ভাঙা পায়ে গোল করে জয় লুটে আনে।
প্রশ্ন: ইমদাদ হকের খ্যাতি কীভাবে ছড়িয়ে পড়ে?
উত্তর: ইমদাদ হক জাত ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলায় সে জেতার জন্যই খেলে এবং জয় ছিনিয়ে আনে। তার খ্যাতি বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রশ্ন: ফুটবল খেলোয়াড় ইমদাদের অবস্থা বর্ণনা করো।
উত্তর: ইমদাদ একজন একনিষ্ঠ খেলোয়াড়। হাতে, পায়ে ও মুখে তার শত আঘাতের চিহ্ন। মেসের চাকর তার ভাঙা হাড়ে সেঁক দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। অন্যরা ধরে নিয়েছিল ইমদাদ মনে হয় ছয় মাসের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। কিন্তু না, শেষ পর্যন্ত খেলায় গোল করেই জয় ছিনিয়ে আনে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা