
ফুটবল খেলোয়াড়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘ফুটবল খেলোয়াড়’ গল্প থেকে এক কথায় প্রকাশ ও প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।
জয়ের জন্য যে উত্সব, অনেক মানুষের শোরগোল, আঘাতের বিপরীত, বহুর মধ্যে একটি, বিজয় উপলক্ষে যে উত্সব।
উত্তর:
বাক্য এক কথায় প্রকাশ
জয়ের জন্য যে উত্সব -জয়োত্সব
অনেক মানুষের শোরগোল- কোলাহল
আঘাতের বিপরীত -প্রতিঘাত
বহুর মধ্যে একটি -অন্যতম
বিজয় উপলক্ষে যে উত্সব- বিজয়োত্সব
প্রশ্ন: নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো।
ক. রবিন আমার একমাত্র মিত্র।
খ. জেতার জন্য ইমদাদ খেলে।
গ. খেলতে গিয়ে অনু অল্প আঘাত পায়।
ঘ. আশা ঘুমন্ত অবস্থায় আছে।
ঙ. ওশনি ভালো মেয়ে।
উত্তর:
ক. রবিন আমার একমাত্র শত্রু।
খ. হারার জন্য ইমদাদ খেলে না।
গ. খেলতে গিয়ে অনু বেশি আঘাত পায়।
ঘ. আশা জাগ্রত অবস্থায় আছে।
ঙ. ওশনি ভালো ছেলে।
প্রশ্ন: ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
গোল-গোল-গোল-মোদের মেসের ইমদাদ হক কাজি,
দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে
মারো জোরো মারো-গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
খ. কবিতার অংশটুকু কোন কবিতায় অংশ তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ইমদাদ হক কাজি ভাঙা পায়ে কী কৃতিত্ব দেখিয়েছিল?
উত্তর: ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলে।
মারো জোরো মারো-গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল-মোদের মেসের ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে।
খ. কবিতা অংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
ঘ. ইমদাদ হক কাজি একজন ফুটবল খেলোয়াড়। জীবন বাজি রেখে ইমদাদ হক কাজি ফুটবল খেলে। তার ভাঙা দুই পা দিয়েই সে গোল করে। এ কৃতিত্বগুলোই ইমদাদ কাজি দেখিয়েছিল।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা