
মাটির নিচে যে নগর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে নগর’ রচনা থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. মাটির নিচে পাওয়া সভ্যতার নিদর্শন কোনটি?
ক. মহাস্থানগড় খ. ময়নামতি গ. পাহাড়পুর ঘ. উয়ারী-বটেশ্বর
উত্তর: ঘ. উয়ারী-বটেশ্বর
২. উয়ারী-বটেশ্বর আবিষ্কারে কে ব্যাপক ভূমিকা রাখেন?
ক. ড. মুহাম্মদ ইউনূস খ. মোহাম্মদ হানিফ পাঠান
গ. হাবিবুল্লা পাঠান ঘ. সুফি মোস্তাফিজুর রহমান
উত্তর: খ. মোহাম্মদ হানিফ পাঠান
৩. শ্রমিকেরা প্রথম কত সালে উয়ারীতে রৌপ্য মুদ্রা পায়?
ক. ১৮৯৭ খ. ১৯৩৩ গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
উত্তর: ক. ১৮৯৭
৪. উয়ারী-বটেশ্বর সভ্যতাটি কত বছরের প্রাচীন সভ্যতা?
ক. আড়াই হাজার বছর খ. দুই হাজার বছর
গ. এক হাজার বছর ঘ. পঁচিশ বছর
উত্তর: ক. আড়াই হাজার বছর
৫. মাটির নিচের এই শহরের পাশে আরও কতটি স্থানের পুরাতন সভ্যতার খোঁজ পাওয়া গেছে?
ক. ৫০টি খ. ৬০টি গ. ২০টি ঘ. ৩৫টি
উত্তর: ক. ৫০টি
৬. নগর সভ্যতা ধ্বংস হয়েছিল কী কারণে?
ক. সামাজিক খ. প্রাকৃতিক গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
উত্তর: খ. প্রাকৃতিক
৭. নগর সভ্যতা ধ্বংসের অন্যতম উপাদান কোনটি?
ক. ভূমিকম্প খ. নদীভাঙন গ. ঘূর্ণিঝড় ঘ. বন্যা
উত্তর: ক. ভূমিকম্প
৮. ভাঙা-গড়ায় মাটিচাপা পড়ে যায় একটি নগর-জনপদ। এর প্রধান কারণ—
ক. ভূমিকম্প খ. নদীভাঙন গ. প্লাবন ঘ. বন্যা
উত্তর: খ. নদীভাঙন
৯. ‘ময়নামতি’ শব্দের সঙ্গে মিল রয়েছে নিচের কোনটির?
ক. পুরাতন বাড়ি খ. পুরাতন স্থান
গ. প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘ. ময়নামতির কবর
উত্তর: গ. প্রত্নতাত্ত্বিক নিদর্শন
১০. উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে তুলনীয়—
ক. মাটির নিচে প্রাপ্ত সভ্যতার নিদর্শন খ. মাটির ওপরের নিদর্শন
গ. ভাঙা বাড়ি ঘ. ভাঙা নগর
উত্তর: ক. মাটির নিচে প্রাপ্ত সভ্যতার নিদর্শন।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখো।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এ গ্রাম দুটিতে প্রাচীন এক নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। উয়ারী-বটেশ্বর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা