
হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা প্রবন্ধ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সঠিক উত্তর খাতায় লেখো।
১. প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে পতাকা ওড়ায় কে?
ক. নিশাত মজুমদার খ. এম এ মুহিত
গ. মুসা ইব্রাহিম ঘ. ওয়াফসিয়া নাজরীন
উত্তর: গ. মুসা ইব্রাহিম
২. মুসা ইব্রাহিম কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
ক. ২১ মে খ. ২২ মে গ. ২৩ মে ঘ. ২৪ মে
উত্তর: গ. ২৩ মে
৩. মুসা কত বছর বয়সে প্রথম এভারেস্ট দর্শন করেন?
ক. ৯ খ. ১১ গ. ১২ ঘ. ১৩ বছর
উত্তর: ক. ৯ বছর
৪. মুসা এপ্রিলের কত তারিখে প্রথম বেস ক্যাম্পে পৌঁছান?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪ তারিখে
উত্তর: ঘ. ১৪ তারিখে
৫. কত মিটার উচ্চতার বেস ক্যাম্পে মুসার মাথাব্যথা বেড়ে গেল?
ক. ৬৩৫০ খ. ৬৪৫০ গ. ৬৩৬০ ঘ. ৬৪৬০ মিটার
উত্তর: খ. ৬৪৫০ মিটার
৬. মুসা ইব্রাহিম এপ্রিলের কত তারিখ চূড়ান্ত অভিযান শুরু করেন?
ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২ তারিখ
উত্তর: ক. ১৯ তারিখ
৭. এভারেস্ট শৃঙ্গের উচ্চতা কত মিটার?
ক. ২৮,০৩৫ খ. ২৯,০৩৫ গ. ৩০,০৩৫ ঘ. ৩১,০৩৫ মিটার
উত্তর: খ. ২৯,০৩৫ মিটার
৮. মুসা ইব্রাহিমের আগে কতটি দেশের লোক এভারেস্টে উঠতে পেরেছিলেন?
ক. ২০ খ. ২১ গ. ২২ ঘ. ২৩টি দেশের
উত্তর: ক. ২০টি দেশের
৯. মানুষের প্রথম এভারেস্ট জয়ের কত বছর পর মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন?
ক. ৫০ খ. ৫১ গ. ৫২ ঘ. ৫৭ বছর
উত্তর: ঘ. ৫৭ বছর
১০. ‘সাঙ্গ’ শব্দের অর্থ কী?
ক. শেষ খ. শুরু গ. ধ্বংস ঘ. সাহসী। উত্তর: ক. শেষ
১১. ধাতস্থ হওয়া মানে কী?
ক. মানিয়ে নেওয়া খ. ঋণী হওয়া গ. ক্লান্ত হওয়া ঘ. মেনে নেওয়া
উত্তর: ক. মানিয়ে নেওয়া
১২. সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে মানুষের বেঁচে থাকার পরিবেশ থাকে না কেন?
ক. অক্সিজেনের অভাব থাকে খ. বৃষ্টি হয় না
গ. বাতাস থাকে না ঘ. ওজন স্তর বেড়ে যায়
উত্তর: ক. অক্সিজেনের অভাব থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামী সংখ্যায়
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা