বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমালয় অভিযাত্রীরা পাড়ি দেন নানারকম বিপজ্জনক পথ
হিমালয় অভিযাত্রীরা পাড়ি দেন নানারকম বিপজ্জনক পথ

হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা প্রবন্ধ থেকে আলোচনা করা হলো।
* সংক্ষেপে উত্তর লেখো।
প্রশ্ন: ছোটবেলা থেকেই মুসার কী স্বপ্ন ছিল?
উত্তর: ছোটবেলায় এভারেস্টের অপূর্ব রূপ দেখে মুসা ইব্রাহিম মুগ্ধ হন। তাই ছোটবেলা থেকেই মুসার স্বপ্ন ছিল দুর্লঙ্ঘনীয় ওই পাহাড়চূড়ায় ওঠার।
প্রশ্ন: মুসা পাহাড়ের শীর্ষে উঠতে কোন ক্লাব গঠন করেন?
উত্তর: ছোটবেলা থেকে মুসার পাহাড়ের শীর্ষে ওঠার স্বপ্ন ছিল। বড় হয়ে মুসা পাহাড়ের শীর্ষে উঠতে গঠন করেন ‘নর্থ আলপাইন ক্লাব’।
প্রশ্ন: মুসা ওয়াকিটকির মাধ্যমে কী শুনলেন?
উত্তর: অন্য একটা অভিযাত্রিক দলের কয়েকজনের মৃত্যু হয়েছে, মুসা ওয়াকিটকির মাধ্যমে এ খবর শুনলেন।
প্রশ্ন: কোথায় অক্সিজেনের পরিমাণ কম?
উত্তর: পৃথিবী থেকে যত ওপরে ওঠা যায়, ততই অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় অক্সিজেনের পরিমাণ অনেক কম।

প্রশ্ন: পাহাড়ে ওঠা সহজ নয় কেন?
উত্তর: পাহাড়ে ওঠা সহজ নয়, কারণ পাহাড়ে উঠতে মানসিকভাবে শক্ত হতে হয়। তা ছাড়া পাহাড়ে উঠতে প্রচুর অর্থের ও প্রস্তুতির প্রয়োজন।
প্রশ্ন: অক্সিজেন কম হলে বেঁচে থাকা কঠিন কেনো?
উত্তর: অক্সিজেন কম হলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে সেখানে জীবন নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন। মুসা ইব্রাহিম নায়ালাম পৌঁছানোর পর অক্সিজেনের অভাব বোধ করেন এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। যে কারণে টিকে থাকার জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: মুসা ইব্রাহিমের শৈশব কেমন ছিল?
উত্তর: মুসা ইব্রাহিমের বয়স যখন নয় বছর, তখন তিনি বাবা-মায়ের সঙ্গে ঠাকুরগাঁওয়ে থাকেন। শৈশবে তিনি ছিলেন এভারেস্টে ওঠার স্বপ্নে বিভোর। মূলত ছোটবেলা থেকেই মুসা ইব্রাহিমের ছিল পাহাড়ের প্রতি ভালোবাসা।
প্রশ্ন: তিব্বতের নায়ালাম জায়গাটি কোনো সাধারণ জায়গা নয় কেন?
উত্তর: মুসা ইব্রাহিম ছোটবেলা থেকেই পর্বত জয়ের স্বপ্ন লালন করতেন। আর এ স্বপ্ন পূরণ করতে গিয়ে তাঁকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে। তার মধ্যে তিব্বতের নায়ালাম একটি। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় এখানে অক্সিজেনের পরিমাণ অনেক কম। ফলে এখানে বেঁচে থাকা অত্যন্ত কষ্টসাধ্য।
প্রশ্ন: এককথায় প্রকাশ করো।
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ়, হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া, যাকে লঙ্ঘন করা কঠিন, যে অভিযান করে।
উত্তর:
বাক্য এককথায় প্রকাশ
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত মাহেন্দ্রক্ষণ
প্রতিজ্ঞা পূরণে যার সংকল্প দৃঢ় দৃঢ়প্রতিজ্ঞ
হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া এভারেস্ট
যাকে লঙ্ঘন করা কঠিন দুর্লঙ্ঘনীয়
যে অভিযান করে অভিযাত্রিক
প্রশ্ন: নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো।
ক) রুমির পরীক্ষা আরম্ভ হয়েছে।
খ) স্কুলের চারপাশ কোলাহলময়।
গ) অঙ্কটির সমস্যা আছে।
ঘ. মেহেদী দুঃস্বপ্ন দেখেছে।
ঙ) দুর্লঙ্ঘনীয় কোনো কিছু জয় করাই বীরের ধর্ম।
উত্তর: ক) রুমির পরীক্ষা শেষ হয়েছে।
খ) স্কুলের চারপাশে নিরিবিলি।
গ) অঙ্কটির সমাধান হয়েছে।
ঘ) মেহেদী স্বপ্ন দেখেছে।
ঙ) লঙ্ঘনীয় কোনো কিছু জয় করাই বীরের ধর্ম।
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
মুসা যখন ভাবছিলেন এভারেস্ট জয় করবেন তখন পর্যন্ত এভারেস্ট চূড়ায় উঠতে পেরেছিলেন পৃথিবীর ৬৬টি দেশের মাত্র তিন হাজারের বেশি কিছু মানুষ শুধু প্রশিক্ষণ নিলেও আবার হবে না প্রয়োজন প্রচুর অর্থের সেই টাকা তিনি পাবেন কোথায়।
উত্তর: মুসা যখন ভাবছিলেন এভারেস্ট জয় করবেন, তখন পর্যন্ত এভারেস্ট চূড়ায় উঠতে পেরেছিলেন পৃথিবীর ৬৬টি দেশের মাত্র তিন হাজারের বেশি কিছু মানুষ। শুধু প্রশিক্ষণ নিলেও আবার হবে না। প্রয়োজন প্রচুর অর্থের। সেই টাকা তিনি পাবেন কোথায়?
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা