বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ: যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্ন থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন।

# নিচের কবিতাটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে
উঠব আমি ডাকি।
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে।
বলব আমি— আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল, তাই বলে কি
সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
(১) কবিতাটিতে কে ভোরের পাখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে?
ক. খুকু খ. খোকা গ. মা ঘ. বাবা
(২) কে প্রথমে জেগে উঠবে?
ক. সূয্যি মামা খ. খোকার মা গ. খোকার বাবা ঘ. খোকা
(৩) ‘আলসে’ শব্দের অর্থ কী?
ক. অলস খ. প্রভাত গ. দিন ঘ. পাখি
(৪) কখন রাত পোহাবে?
ক. সূর্য উঠলে খ. খোকা উঠলে গ. মা উঠলে ঘ. বাবা উঠলে
(৫) খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন?
ক. ঘুম থেকে উঠতে নিষেধ করেছেন বলে খ. মা ঘুমিয়ে আছেন বলে
গ. মা খোকাকে আদর করেন না বলে ঘ. মা খোকাকে গল্প শোনান না বলে।
৫ নম্বর প্রশ্নের উত্তর: 
(১) খ. খোকা; (২) ঘ. খোকা; (৩) ক. অলস; (৪) খ. খোকা উঠলে;
(৫) ক. ঘুম থেকে উঠতে নিষেধ করেছেন বলে।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:

শব্দশব্দার্থশব্দ        শব্দার্থ
কুসুমফুলআলসে         অলস, কুঁড়ে
সূয্যিসূর্য, রবি

সকাল               ভোর

 

 

সূয্যি মামাসূর্যকে আদর করে মামা ডাকা জাগা         জাগ্রত হওয়া


(i) (ক) আমার বোনটি — নয়।
(খ) — জাগার আগে আমি জেগে উঠব।
(গ) বনে — ফোটে।
(ঘ) — উঠিয়া আমি মনে মনে বলি।
(ঙ) আমার — না হলে ভোর হবে না।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) আলসে; (খ) সূয্যি মামা; (গ) কুসুম; (ঘ) সকালে; (ঙ) জাগা।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
(ক) সূয্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায় কেন?
(খ) মাকে খোকা আলসে মেয়ে বলছে কেন?
(গ) সকালে ঘুম থেকে জেগে ওঠার উপকারিতা লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর:

(ক)
খোকা সকাল বেলার পাখি হওয়ার জন্য সূয্যি মামা জাগার আগে জেগে উঠতে চায়। বাগানে ভোরের ফুল ফোটা, নতুন দিনের শুরু হওয়া—এ সবকিছু খোকার অনেক ভালো লাগে। তাই সূয্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। তার জেগে ওঠার মধ্য দিয়েই জেগে উঠবে সারা প্রকৃতি। আলোকিত হবে, মুখরিত হবে চারিদিক।
(খ)
ভোরে ঘুম থেকে উঠতে নিষেধ করায় মাকে খোকা আলসে মেয়ে বলেছে। খোকা সকাল হওয়ার আগে জেগে উঠতে চায়। চায় সকালের প্রকৃতিকে উপভোগ করতে। কিন্তু মা তাকে বলেন, এখনো সকাল হয়নি। তাই মাকে খোকা আলসে মেয়ে বলেছে।
(গ)
সকালে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে। সেগুলো হলো—
১) সকালের নির্মল প্রকৃতিকে উপভোগ করা যায়। ২) স্বাস্থ্য ভালো থাকে।
৩) মন ভালো থাকে। ৪) পড়ালেখায় মনোযোগ বাড়ে।
৫) নির্মল বায়ু সেবন করা যায়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা