বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE) -এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এ পাতার প্রতিটি লেখা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ: যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:

.
.

এক ছিল রাজা। তাঁর ছিল তিন কন্যা। একদিন রাজা তাঁর কন্যাদের ডেকে জিজ্ঞেস করলেন, এক সহজ প্রশ্ন। কোন মেয়ে তাঁকে কী রকম ভালোবাসে?
বড় কন্যা শিমুল। সেই জবাব দিল প্রথমে। বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেজো কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখ গেল হাসির রেখা। তিনি উত্ফুল্ল হলেন। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। তিনি বিমর্ষ হলেন। রানিও শুনে অবাক। এ কেমন কথা! রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির, সেনাপতিকে।
হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাস দাও। গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজার হুকুম বলে কথা। না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে।
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১ × ৫ = ৫
১. রাজার কয়জন রানি ছিল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
২. রাজার কয়জন কন্যা ছিল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
৩. রাজার বড় কন্যার নাম কী?
ক. বকুল খ. শিমুল গ. মুকুল ঘ. পারুল
৪. রাজা ছোট কন্যাকে কোথায় ফেলে দিয়ে আসতে হুকুম করলেন?
ক. নদীতে খ. পাহাড়ে গ. গভীর জঙ্গলে ঘ. পাশের রাজ্যে
৫. মেজো কন্যা রাজাকে কিসের মতো ভালোবাসে?
ক. চিনির খ. মধুর গ. আখের ঘ. লবণের।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১। ক. একজন, ২। গ. তিনজন, ৩। খ. শিমুল, ৪। গ. গভীর জঙ্গলে, ৫। খ. মধুর।
৬. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। ১ × ৫ = ৫

শব্দ- শব্দার্থ শব্দ শব্দার্থ
অবাক- হতবাক বিমর্ষ হতাশ
উত্ফুল্ল- উল্লসিত হুকুম আদেশ
জঙ্গল গভীর বন
(ক) রাজার—কেউ অমান্য করতে পারে না।
(খ) তোমাকে এত—দেখাচ্ছে কেন?
(গ) মেলায় যাবার কথা শুনে শিমুল—হয়ে উঠল।
(ঘ) —চোখে তাকিয়ে আছ কেন?
(ঙ) গভীর—বাঘ থাকে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) রাজার হুকুম কেউ অমান্য করতে পারে না।
(খ) তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন?
(গ) মেলায় যাবার কথা শুনে শিমুল উত্ফুল্ল হয়ে উঠল।
(ঘ) অবাক চোখে তাকিয়ে আছ কেন?
(ঙ) গভীর জঙ্গলে বাঘ থাকে।

৭. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও: ৫×৩ = ১৫
ক. কন্যাদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
খ. রাজার প্রশ্নের উত্তরে বকুল কী বলেছিল?
গ. রাজা কী হুকুম দিলেন?
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
কন্যাদের প্রতি রাজার প্রচণ্ড ভালোবাসা ছিল। কন্যারাও রাজাকে খুব ভালোবাসত। তবুও কন্যারা কে তাঁকে কেমন ভালোবাসে তা তিনি কন্যাদের মুখে থেকে সরাসরি শুনতে চাইলেন। কন্যাদের কাছে ডাকলেন রাজা এবং একটা সহজ প্রশ্ন করলেন। রাজার সেই প্রশ্নটা ছিল কে তাঁকে কী রকম ভালোবাসে।
(খ)
বকুল হলো রাজার মেঝো কন্যা। বড় কন্যার পর রাজা মেঝো কন্যার কাছে রাজার প্রতি তার ভালোবাসার গভীরতা জানতে চাইল। রাজার প্রশ্নের উত্তরে বকুল বলেছিল যে সে তাকে মধুর মতো ভালোবাসে। রাখা খুব খুশি হলেন। হাসিতে ভরে গেল তাঁর মুখ।
(গ)
পারুল হলো রাজার ছোট কন্যা। বড় কন্যা শিমুল আর মেজো কন্যা বকুলের পর রাজা ছোট কন্যার ভালোবাসার ধরণ জানতে চাইলেন। ছোট কন্যা রাজার প্রশ্নের জবাবে বলেছিল যে সে রাজাকে লবণের মতো ভালোবাসে। এতে রাজা খুব রেগে গেলেন। রেগে গিয়ে রাজা হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাস দিতে। গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসতে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা