বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এ পাতার প্রতিটি লেখা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
.
.

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ দেওয়া হলো এ রকম একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও।
একদিন তামান্না তার মায়ের সঙ্গে রিকশায় করে যাচ্ছিল। রাস্তার মোড়ে রিকশা থেমে গেল। তামান্নারা সোজা যাবে। আড়াআড়ি রাস্তা দিয়ে গাড়ি, বাস, রিকশা চলছে। মা বললেন, ‘সামনে ওপরের দিকে দেখো।’ তামান্না দেখল, একটা সিগন্যাল পোস্টে লাল আলো জ্বলছে। মা বললেন, ‘পোস্টে লাল আলো জ্বললে যানবাহন থেমে যায়। একটু পরে হলুদ আলো জ্বলে। এর অর্থ একটু অপেক্ষা করুন। হলুদ আলো জ্বলার পরপরই সবুজ আলো জ্বলে। তখনই রিকশা, গাড়ি আবার চলতে শুরু করে।’
তামান্না খেয়াল করছিল। সত্যি তা-ই। একটু পরে হলুদ আলো জ্বলল। তারপর সবুজ আলো। তামান্নাদের রিকশা চলতে শুরু করল। কিছুদূর যাওয়ার পর আরেকটি মোড়ে একই অবস্থা। সেই লাল, হলুদ, সবুজ আলো। তামান্না এবার ব্যাপারটা বুঝে নিল।
রিকশায় চড়ে যেতে যেতে তামান্না দেখছিল রাস্তার মোড়ে মোড়ে ফলকে তীরচিহ্ন দেওয়া। তীরচিহ্ন কোনোটি ডানদিকে বাঁকানো, কোনোটি বাঁ দিকে বাঁকানো।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
ক. তামান্না মার সঙ্গে কিসে করে যাচ্ছিল?
১. গাড়ি ২. বাস ৩. রিকশা ৪. সিএনজি
খ. রাস্তার পোস্টে লাল আলো জ্বললে—
১. যানবাহন চলতে থাকে ২. যানবাহন থেমে যায় ৩. যানবাহন ধীর গতিতে চলে 
৪. যানবাহন জোরে চলে
গ. হলুদ আলো জ্বললে—
১. চলতে হয় ২. থামতে হয় ৩. অপেক্ষা করতে হয় ৪. জোরে চলতে হয়
ঘ. হলুদ আলো জ্বলার পরপরই কোন আলো জ্বলে?

১. লাল ২. নীল ৩. সবুজ ৪. আকাশি
ঙ. সবুজ আলো জ্বললে—
১. যানবাহন থেমে যায় ২. যানবাহন চলতে শুরু করে ৩. যানবাহন অপেক্ষা করে ৪. যানবাহন থেমে যেত বলে।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
ক. ৩. রিকশা খ. ২. যানবাহন থেমে যায় গ. ৩. অপেক্ষা করতে হয়
ঘ. ৩. সবুজ ঙ. ২. যানবাহন চলতে শুরু করে।
৬। নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ শব্দার্থ শব্দ শব্দার্থ
রাস্তা সড়ক পোস্ট থাম, খাম্বা
আড়াআড়ি কোনাকুনি, বাঁকা করে যানবাহন গাড়ি
জ্বলা প্রজ্বলিত হওয়া
ক. — মোড়ে রিকশা থেমে গেল।
খ. — রাস্তা দিয়ে গাড়ি, বাস, রিকশা চলছে।
গ. হলুদ আলো — পরপরই সবুজ আলো জ্বলে।
ঘ. একটা — লাল আলো জ্বলছে।
ঙ. লাল আলো জ্বলেল — থেমে যায়।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
(ক) রাস্তার (খ) আড়াআড়ি (গ) জ্বলার (ঘ) পোস্টে (ঙ) যানবাহন
৭. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও:
(ক) শহরের রাস্তায় যানবাহন চলাচলের নিয়মগুলো লেখো।
(খ) ‘তামান্না এবার ব্যাপারটা বুঝে নিল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) রাস্তার মোড়ে মোড়ে তীর চিহ্ন দেওয়া থাকে কেন?
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
রাস্তায় যানবাহন চলাচলের কিছু নিয়ম রয়েছে। রাস্তার মোড়ের পোস্টে লাল, হলুদ, সবুজ রঙের আলো জ্বলে। এই আলোর রং অনুযায়ী যানবাহন চলাচল করতে হয়। যেমন— লাল আলো জ্বললে যানবাহন থামাতে হয়। হলুদ আলো জ্বললে যানবাহন অপেক্ষা করতে হয় এবং সবুজ আলো জ্বললে যানবাহন আবার চলতে শুরু করে।
(খ)
তামান্নার মা তামান্নাকে নিয়ে রিকশায় যাবার সময় রাস্তায় চলাচলের সংকেত সম্পর্কে তাকে জানাচ্ছিল। হঠাত্ একটা রাস্তার মোড়ে তাদের রিকশা থেমে গেল। তখন তামান্না ব্যাপারটা জানতে চাইলে তার মা তাকে সিগন্যাল পোস্টের আলো দেখতে বলল। আরও বলল, লাল আলো জ্বললে যানবাহন থামে, হলুদ আলো জ্বললে অপেক্ষা করতে হয় এবং সবুজ আলো জ্বললে আবার চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর আরেকটি মোড়ে তামান্না ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারল।
(গ)
রাস্তার মোড়ে মোড়ে তীর চিহ্ন দেওয়া থাকে রাস্তার অবস্থান বোঝানোর জন্য।
কোনো রাস্তাই সব স্থানে সোজা হয় না। মাঝেমধ্যে বাঁক নেয়। এ বাঁক কখনো ডানে আবার কখনো বাঁয়ে নিয়ে থাকে। গাড়ি, চালানোর সময় চালকেরা রাস্তার এ মোড়ের দিক জানে না। তাই রাস্তাটি একটু সামনে গিয়ে কোন দিকে মোড় নিয়েছে, এ সম্পর্কে চালকদের সহজে বোঝানোর জন্যই রাস্তার মোড়ে মোড়ে ফলকে তীর চিহ্ন দেওয়া থাকে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা