১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। তোমাদের অনুশীলনের জন্য আজ কয়েকটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো
# মনে করো, তোমার নাম শফি/নাহিদা। তুমি সাভার প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ো। তুমি নতুন কুঁড়ি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রত্যয়নপত্রের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৩-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
সাভার প্রাথমিক বিদ্যালয়
সাভার, ঢাকা।
বিষয়: প্রত্যয়নপত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন ছাত্র/ছাত্রী। ‘নতুন কুঁড়ি’ সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন।
অতএব, আপনার নিকট আবেদন, আমাকে একটি প্রত্যায়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত নিবেদক/নিবেদিকা-
শফি/নাহিদা
শ্রেণি-৫ম
সাভার প্রাথমিক বিদ্যালয়,সাভার, ঢাকা।
# মনে করো তোমার নাম অনিক/আনিকা। তুমি সুরমা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ঢাকায় মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যেতে চাও। সে জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ: ২৩-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
সুরমা প্রাথমিক বিদ্যালয়
ঘিওর, মানিকগঞ্জ।
বিষয়: মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যাওয়ার জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। আপনার তত্ত্বাবধানে আমরা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে যেতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক-
অনিক/আনিকা
শ্রেণি-পঞ্চম।
সুরমা প্রাথমিক বিদ্যালয়,ঘিওর, মানিকগঞ্জ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা