বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনী প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। তোমাদের অনুশীলনের জন্য আজ কয়েকটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম আবুল/আয়েশা। তুমি বাসাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৪-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
বাসাইল প্রাথমিক বিদ্যালয়
বাসাইল, টাঙ্গাইল।

বিষয়: চিড়িয়াখানা পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত্বাবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শনে যেতে আগ্রহী।
অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক
পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে—
আবুল/আয়েশা, রোল নং-১
বাসাইল প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।

# মনে করো, তোমার নাম মানিক/ময়না। তোমার বিদ্যালয়ের নাম রসুলনগর প্রাথমিক বিদ্যালয়। এলাকার ‘কিশোর সংঘ’ আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ: ২৪-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
রসুলনগর প্রাথমিক বিদ্যালয়
পাবনা।

বিষয়: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার অনুমতির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। আমাদের বিদ্যালয় সংলগ্ন ‘কিশোর সংঘ’ আগামী ৩০ আগস্ট ২০১৫ তারিখ এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। উক্ত অভিযানে আমরাও অংশগ্রহণ করতে চাই।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক
৫ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের পক্ষে—
মানিক/ময়না
পঞ্চম শ্রেণি, রোল নং-৫
রসুলনগর প্রাথমিক বিদ্যালয়
রসুলনগর, পাবনা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা