বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনী প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ কয়েকটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম তারেক/সুফিয়া। তোমার বিদ্যালয়ের নাম নিমপুর প্রাথমিক বিদ্যালয়। এখন ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৫-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
নিমপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।

বিষয়: কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আপনার তত্ত্বাবধানে আমরা ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শনের জন্য একান্ত আগ্রহী। ভাষা শহিদদের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহিদ মিনার। তাই শহিদ মিনার পরিদর্শন ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবার ব্যবস্থা গ্রহণ করে আমাদের ইচ্ছা পূরণে সহায়তা করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক,
৫ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
তারেক/সুফিয়া
রোল নং-৩।

# মনে করো তোমার নাম কাশেম/কমলা। তুমি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টাঙ্গাইলের তাঁত শিল্প কারখানা পরিদর্শনে যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৪-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
রতনপুর প্রাথমিক বিদ্যালয়
রতনপুর, মানিকগঞ্জ।

বিষয়: তাঁত শিল্প কারখানা পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প কারখানা পরিদর্শনে আমরা একান্ত আগ্রহী। আপনার তত্ত্বাবধানে টাঙ্গাইলের বাজিতপুর তাঁতশিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক
শিক্ষার্থীদের পক্ষে—
কাশেম/কমলা, পঞ্চম শ্রেণি, রোল-১০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা