বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।

# মনে করো তোমার নাম আদিয়া/আসলাম। তুমি কুমিল্লার বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন, বৃক্ষমেলা পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৬-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়
কুমিল্লা।

বিষয়: বৃক্ষমেলা পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আগামী ৩০ আগস্ট ২০১৫, জেলা সদরে সাতদিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। আমরা আপনার তত্ত্বাবধানে উক্ত মেলা পরিদর্শন করতে একান্ত আগ্রহী।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
আদিয়া/আসলাম
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়
কুমিল্লা।

# মনে করো, তোমার নাম সুমন/সুমি। তুমি ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টটিউট পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৬-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়
ধামরাই, ঢাকা।

বিষয়: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আমাদের অনেক দিনের ইচ্ছা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করা। তাই আমরা আপনার তত্ত্বাবধানে ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে যেতে চাই।
অতএব, আমাদের আবেদন বিবেচনা করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।

নিবেদক
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
সুমন/সুমী
ধামরাই পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা