১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।
# মনে করো তোমার নাম অনিক/আনিকা। তুমি নয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলা অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৭-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
নয়ানগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
বিষয়: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলা অন্তর্ভুক্তির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলা অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাচ্ছি। কারণ হাডুডু আমাদের জাতীয় খেলা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ খেলার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অতএব, আপনার নিকট আবেদন, আমাদের বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু খেলাকে অন্তর্ভুক্ত করে বাধিত করবেন।
নিবেদক,
পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীর পক্ষে
অনিক/আনিকা
৫ম শ্রেণি
# মনে করো, তুমি বিমল/নির্মলা। তুমি নাগরপুর কাঁচপাই প্রাথমিক বিদ্যালয়ে পড়। তোমাদের বিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে একটি চিত্র মেলার আয়োজন করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৭-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
কাঁচপাই প্রাথমিক বিদ্যালয়
নাগরপুর, টাঙ্গাইল।
বিষয়: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্র মেলার আয়োজন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা চিরস্মরণীয়। আমরা শহিদ বুদ্ধিজীবী দিবসে মহান ব্যক্তিদের ছবি নিয়ে একটি চিত্র মেলার আয়োজন করতে চাই।
অতএব জনাব, ওপরের বিষয়টি বিবেচনা করে চিত্র মেলা উদ্যাপনের ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
কাঁচপাই প্রাথমিক বিদ্যালয়
ছাত্রছাত্রীদের পক্ষে
বিমল/নির্মলা, ৫ম শ্রেণি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা