বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম সঞ্জয়/সঞ্চিতা। তুমি পঞ্চম শ্রেণিতে পড়। তোমার বিদ্যালয়ের নাম শেরপুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি গতিরোধক নির্মাণ করার জন্য থানা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৯-০৮-২০১৫
বরাবর
থানা নির্বাহী কর্মকর্তা
শেরপুর, বগুড়া।

বিষয়: গতিরোধক নির্মাণের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের সামনে রয়েছে ব্যস্ততম রাস্তা। প্রতিনিয়ত এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার হাত থেকে কোমলমতি শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। আমরা অবিলম্বে এখানে দুটি গতিরোধক নির্মাণের প্রত্যাশা করছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, বিদ্যালয়ের সামনে অল্প সময়ের মধ্যে গতিরোধক নির্মাণ করে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন।

নিবেদক,
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে
সঞ্জয়/সঞ্চিতা, পঞ্চম শ্রেণি
শেরপুর প্রাথমিক বিদ্যালয়, শেরপুর, বগুড়া।

# মনে করো, তোমার নাম শান্তা/সাদ। তুমি রংপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। এখন তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

তারিখ: ২৯.০৮.২০১৫
বরাবর
প্রধান শিক্ষক,
রংপুর প্রাথমিক বিদ্যালয়।

বিষয়: তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। আগামী ৫ সেপ্টেম্বর আমার বড় বোনের বিয়ে। তাই ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমার তিন দিনের ছুটি প্রয়োজন।
অতএব, জনাবের নিকট প্রার্থনা, উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক,
আপনার অনুগত ছাত্র/ছাত্রী
শান্তা/সাদ
পঞ্চম শ্রেণি, রোল নম্বর-১
রংপুর প্রাথমিক বিদ্যালয়।
# বাকি অংশ ছাপা হবে ৩ সেপ্টেম্বর
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা