বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধান কাটার কাজে ব্যস্ত কৃষক ষ ছবি: প্রথম আলো
ধান কাটার কাজে ব্যস্ত কৃষক ষ ছবি: প্রথম আলো

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের কবিতাংশটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলেও জড়।
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার

তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
৫। সঠিক উত্তরটি খাতায় লেখো:
১. ওপরের কবিতাংশটি যে বিষয় নিয়ে রচিত—
ক. মুনি-ঋষি খ. সাধক গ. কৃষক ঘ. ব্যবসায়ী
২. সব সাধকের বড় সাধক কে?
ক. দধীচি খ. শিক্ষক গ. ডাক্তার ঘ. আমার দেশের চাষা
৩. ‘ব্রত’ শব্দের অর্থ—
ক. সাধনা খ. উপকার গ. একত্র ঘ. দেহ
৪. দধীচি কে?
ক. একজন সাধক খ. একজন পথিক গ. একজন গুণী ব্যক্তি ঘ. একজন ব্যবসায়ী
৫. দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? এখানে যে যতি চিহ্নটি ব্যবহার করা হয়েছে—
ক. দাড়ি খ. কমা গ. প্রশ্নবোধক ঘ. আশ্চর্যবোধক।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. কৃষক ২. ঘ. আমার দেশের চাষা ৩. ক. সাধনা ৪. ক. একজন সাধক
৫. গ. প্রশ্নবোধক।

৬. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো। ১৫ = ৫

শব্দ শব্দার্থ
সাধকসাধনা করে যে
পুণ্যসত্কার্য
জড়ো একত্র
ব্রতসাধনা
হিত উপকার

ক. লালন শাহ ছিলেন একজন বড়—।

খ. সভা করার জন্য সবাই এক জায়গায়—হয়েছে।
গ. শেরে বাংলা এ কে ফজলুল হক কৃষকের অনেক—সাধন করেছেন।
ঘ. মানুষের খাদ্যের যোগান দেওয়া—কাজ।
ঙ. ছাত্রছাত্রীদের প্রধান—হলো পড়াশোনা।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. সাধক খ. জড়ো গ. হিত ঘ. পুণ্য ঙ. ব্রত।

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. কবি চাষীকে ‘বড় সাধক’ বলেছেন কেন?
খ. চাষীদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত?
গ. চাষী সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যিনি একান্তভাবে চেষ্টা করেন তাকে সাধক বলে। কৃষিপ্রধান বাংলাদেশের সব মানুষের খাদ্যের যোগান দেন চাষীরা। ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করে তাঁরা দিনরাত শ্রম দিয়ে ফসল ফলান। তাঁদের এই কাজ কঠিন সাধনার কাজ। তাই কবি চাষীকে বড় সাধক বলেছেন।
(খ)
চাষীরা দিনরাত পরিশ্রম করে; রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দেশের মানুষের জন্য খাদ্য উত্পাদন করেন। খাদ্যের যোগান দেন। তাঁদের এই কাজ কঠিন সাধনার কাজ। তাঁদের কাছ থেকে আমাদের পরোপকারিতা, নিরংহকারী ও মহান হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ তাঁরা তাঁদের এই কাজের জন্য কখনও গর্ব করেন না, কোন প্রশংসা বা প্রতিদানও আশা করেন না। সেজন্য তাঁদের ত্যাগ ও মহত্বের তুলনা হয় না।
(গ)
চাষী সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হল:
১। পৃথিবীতে যত সাধক আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে সেরা সাধক হলেন চাষী।
২। চাষীরা কখনো নিজ কাজের জন্য গর্ব করেন না, অহংকারও করেন না।
৩। নিঃস্বার্থভাবে চাষীরা দেশের সব মানুষের জন্য খাদ্য উত্পাদন ও সরবরাহ করে থাকেন।
৪। সারা জীবন পরোপকারের মধ্য দিয়ে চাষীরা তাঁদের জীবনকে সার্থক করে তোলেন।
৫। দেশের সকল শ্রেণির মানুষের কাছে চাষীরা হলেন শ্রদ্ধেয় ব্যক্তি।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা