বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের রয়েছে তথ্য গ্রহণ, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের ক্ষমতা। কম্পিউটার নিজে কাজ করতে পারে না। মানুষের তৈরি করা নির্দেশ অনুসারে কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল শুধুমাত্র গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পারদর্শী। কম্পিউটার যে কোনো গাণিতিক হিসাব নির্ভুলভাবে সমাধান করে দিতে পারে মুহূর্তেই। আজকাল ব্যাংক-আর্থিক-ব্যবসা প্রতিষ্ঠানের টাকা-পয়সার হিসাব খুব সহজেই রাখছে এই কম্পিউটার। বর্তমান সময়ে ছাপার কাজে কম্পিউটার অনেক পরিবর্তন এনেছে। ছবি আঁকা, কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অনেক অবদান রাখছে। লেখাপড়ার ক্ষেত্রে বর্তমানে কম্পিউটারের গুরুত্ব অনস্বীকার্য। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সারা পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। ইন্টারনেটের সাহায্যে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যায় ই-মেইল, তথ্য ও ছবি। টাইপ ও ছাপা, ছবি দেখা ও গান শোনা, বিভিন্ন ধরনের কাজের নিয়ন্ত্রণ, কারখানার উত্পাদন নিয়ন্ত্রণ, মহাকাশযান নিয়ন্ত্রণ, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনাসহ বিভিন্ন কাজে কম্পিউটার অনেক অবদান রেখে চলেছে। কম্পিউটার হচ্ছে একেবারে অবাক করা একটি আধুনিক যন্ত্র।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. প্রদত্ত অনুচ্ছেদটির মূল বিষয় হচ্ছে—
ক. বিজ্ঞানের আবিষ্কার খ. বিজ্ঞানের জয়যাত্রা
গ. কম্পিউটার ঘ. বিজ্ঞানের বিস্ময়
২. একসময় কম্পিউটার ছিল—
ক. খেলার সামগ্রী খ. গণনার যন্ত্র গ. ছবি দেখার যন্ত্র ঘ. খবর আদান-প্রদানের যন্ত্র
৩. ‘গণিতজ্ঞ’ শব্দটির ‘জ্ঞ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. জ্+ঞ খ. ঞ্+জ গ. ঞ্+চ ঘ. ঞ্+ঝ
৪. কম্পিউটার এখন জনপ্রিয়। কারণ এটি—
ক. সহজে বহন করা যায় খ. হিসাব করা যায় খুব সহজে
গ. হাজার কাজে পারদর্শী ঘ. গেমস খেলা যায়
৫. তুমি যখনই চাইবে তোমার সেই নির্দিষ্ট কাজটি করে দেবে—
ক. বাবা খ. মা গ. শিক্ষক ঘ. কম্পিউটার।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. কম্পিউটার ২. খ. গণনার যন্ত্র ৩. ক. জ্+ঞ ৪. গ. হাজার কাজে পারদর্শী
৫. ঘ. কম্পিউটার।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।

শব্দ-শব্দার্থ
নির্দিষ্ট- নির্ধারিত
ধরন- রকম
দ্রুত-তাড়াতাড়ি
নির্ভুল-সঠিক
অভাবনীয়-ভাবা যায় না এমন

ক. প্রশ্নের উত্তর — হওয়া উচিত।

খ. কম্পিউটার নানা — কাজে ব্যবহূত হয়।
গ. ময়লা-আবর্জনা — স্থানে ফেলতে হয়।
ঘ. লোকটা — হেঁটে চোখের আড়ালে চলে গেল।
ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক — সাফল্য অর্জন করেছে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. প্রশ্নের উত্তর নির্ভুল হওয়া উচিত।
খ. কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহূত হয়।
গ. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়।
ঘ. লোকটা দ্রুত হেঁটে চোখের আড়ালে চলে গেল।
ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ৫×৩=১৫
ক. কম্পিউটার কী? কম্পিউটারের চারটি অংশের নাম লেখ।
খ. আধুনিক কালে কম্পিউটারের পাঁচটি অবদান উল্লেখ করো।
গ. কম্পিউটারের পাঁচটি কাজ লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। এটি নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করতে পারে।
কম্পিউটারের ৪টি অংশ হলো: ক. ইনপুট খ. মেমোরি গ. প্রসেসর ঘ. আউটপুট।
(খ)
আধুনিক কালে কম্পিউটারে পাঁচটি অবদান হলো:
১. ছবি আঁকা। ২. কার্টুন ও চলচ্চিত্র তৈরি। ৩. ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা। ৪. মহাকাশ যানের গতিবিধি নিয়ন্ত্রণ করা। ৫. লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয় সংশ্লিষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও সংগীতের সংযোজন করা।
(গ)
কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। এর কতগুলো নির্দিষ্ট কাজ রয়েছে। কম্পিউটারের পাঁচটি কাজ নিচে লেখা হলো:
১. কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়। ২. কম্পিউটারে টাইপ করা যায়। ৩. ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখা যায়। ৪. বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। ৫. কম্পিউটারে ছবি দেখা ও গান শোনা যায়।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা