১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম সুধা/সুমন। তুমি শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ো। এ বছর বনভোজনে সুন্দরবনে যেতে চাও। এখন প্রধান শিক্ষকের নিকট অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
তারিখ: ৪ সেপ্টেম্বর, ২০১৫
বরাবর,
প্রধান শিক্ষক
শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়, যশোর।
বিষয়: সুন্দরবনে বনভোজনে যাওয়ার অনুমতির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, প্রতিবছরের মতো এবারও আমরা বনভোজনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি এবং সবার মতামতের ভিত্তিতে সুন্দরবনকে নির্বাচন করেছি। এ বিষয়ে আপনার অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
অতএব, জনাবের নিকট আবেদন, আমাদেরকে সুন্দরবনে বনভোজনে যাওয়ার অনুমতি এবং সার্বিক সহযোগিতা দিয়ে বাধিত করবেন।
বিনীত
নিবেদক—
শিক্ষার্থীদের পক্ষে
সুধা/সুমন, ৫ম শ্রেণি
শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়, যশোর।
# মনে করো তোমার নাম শাকিল/মাকসুদা। তুমি অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তোমার বাবা বিরামপুর বদলি হয়েছেন। বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবার জন্য তোমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন। এখন বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদানের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর:
তারিখ: ০৪.০৯.২০১৫
বরাবর,
প্রধান শিক্ষক
অভয়নগর প্রাথমিক বিদ্যালয়, অভয়নগর দিনাজপুর।
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমার বাবা রাজশাহীর বিরামপুর বদলি হয়ে গেছেন। তাই আমাকেও বিরামপুর চলে যেতে হচ্ছে। সেখানে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে আমার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঐ বিদ্যালয়ে ভর্তির জন্য আমার বর্তমান বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।
অতএব, আমার অসুবিধার কথা বিবেচনা করে অত্র বিদ্যালয় থেকে একটি ছাড়পত্র প্রদান করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক—
আপনারই একান্ত বাধ্যগত ছাত্র/ছাত্রী
শাকিল/মাকসুদা
৫ম শ্রেণি: রোল নং ০২
পিতার নাম: সুলতান উদ্দিন
মাতার নাম: সুলতানা রাজিয়া।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা