বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:

একদিন এক শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাত্ সে এক ফাঁদের মধ্যে পড়ে গেল। অনেক কষ্ট করে সে ফাঁদ থেকে বেরিয়ে এল। তবে সে তার লেজটা হারিয়ে ফেলল। লেজ ছাড়া তাকে দেখাচ্ছিল খুবই অদ্ভুত। লেজ হারানোর জন্য তার মনে ছিল খুব দুঃখ। কিন্তু শিয়ালটি ছিল খুব চালাক। সে মনে মনে একটা ফন্দি আঁটল। সে সব শিয়ালকে একটা সভায় আমন্ত্রণ জানাল। তারা সবাই এল। তারপর লেজবিহীন শিয়াল বলল, ‘আমায় প্রিয় বন্ধুগণ। আমি যা বলি তা শুনুন। আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। সেটা হলো এই যে আমাদের লেজগুলো মোটেও দরকারি নয়। এগুলো দেখতে কদাকার এবং সব সময় নোংরা থাকে। তাই আমরা আমাদের লেজগুলো কেটে ফেলব।’ বৃদ্ধ ও জ্ঞানী শিয়ালও শুনছিল তার কথা। জ্ঞানী শিয়ালটি বলল, ‘আমার প্রিয় বন্ধু, তোমার পরিকল্পনাটা খুবই মজার তবে বোকামিপূর্ণ। তোমার লেজ নেই। তাই তুমি আমাদের লেজ কাটতে চাইছ। কারণ, তুমি তোমার লেজটি হারিয়ে ফেলেছ।’

৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                           ১ ´ ৫ = ৫

১. শিয়ালটি অন্য শিয়ালদের কী করতে বলেছিল?

ক. তাদের চুল কাটতে খ. তাদের নখগুলো কাটতে

গ. তাদের লেজ কাটতে ঘ. জঙ্গল ত্যাগ করতে

২. শিয়ালটি কেন অন্য শিয়ালদের তাদের লেজ কাটতে বলেছিল?

ক. এটা দেখতে কুিসত এবং নোংরা সেজন্য খ. কারণ এটা অপ্রয়োজনীয়

গ. কারণ সে তার নিজেরটা হারিয়েছিল ঘ. এটা দেখতে অসুন্দর

৩. ধূর্ত শিয়ালটির মন্দ পরিকল্পনা কে বুঝতে পারল?

ক. একটি যুবক শিয়াল খ. সব শিয়াল

গ. কিছু শিয়াল ঘ. একটি বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল

৪. অন্য শিয়ালগুলো কেন তাদের লেজ কাটতে চাইল না?

ক. তারা লেজ কাটতে ভয় পেয়েছিল

খ. কারণ তারা ধূর্ত শিয়ালের মন্দ পরিকল্পনাটি বুঝতে পারল

গ. অন্য শিয়ালরা তার কথা বিশ্বাস করল না

ঘ. লেজ নিয়ে তাদের কোনো দুঃখ ছিল না তাই

৫. অবশেষে অন্য শিয়ালরা কী করেছিল?

ক. তারা লেজ কেটেছিল খ. তারা স্থানটি ত্যাগ করল

গ. তারা পরস্পর প্রতিযোগিতা শুরু করল ঘ. তারা ধূর্ত শিয়ালটিকে তাড়িয়ে দিল

৫ নম্বর প্রশ্নের উত্তর:

১. গ. তাদের লেজ কাটতে, ২. গ. কারণ সে তার নিজেরটা হারিয়েছিল, ৩. ঘ. একটি বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল, ৪. খ. কারণ তারা ধূর্ত শিয়ালের মন্দ পরিকল্পনাটি বুঝতে পারল, ৫. ঘ. তারা ধূর্ত শিয়ালটিকে তাড়িয়ে দিল।

৬. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো।        ১ ´ ৫ = ৫

শব্দ                         শব্দার্থ

জঙ্গল                               গভীর বন

ফাঁদ                                 পশুপাখি ধরার যন্ত্রবিশেষ

দরকারি                            প্রয়োজনীয়

কুিসত                            কদাকার

লেজ                                পুচ্ছ

ক. এক শিয়াল হাঁটছিল — ভেতর দিয়ে।

খ. শিয়ালটি পড়ল এক — মধ্যে।

গ. আমাদের লেজগুলো আমাদের জন্য মোটেও — নয়।

ঘ. লেজগুলো দেখতে — এবং সবসময় নোংরা থাকে।

ঙ. তোমার — নেই।

৬ নম্বর প্রশ্নের উত্তর:

ক. এক শিয়াল হাঁটছিল জঙ্গলের ভেতর দিয়ে।

খ. শিয়ালটি পড়ল এক ফাঁদের মধ্যে

গ. আমাদের লেজগুলো আমাদের জন্য মোটেও দরকারি নয়।

ঘ. লেজগুলো দেখতে কুিসত এবং সব সময় নোংরা থাকে।

ঙ. তোমার লেজ নেই।

৭. নিচের প্রশ্নগুলো উত্তর দাও:                                ৩´৫ = ১৫

ক. চালাক শিয়াল কী ফন্দি এঁটেছিল তা পাঁচটি বাক্যে লেখো।

খ. লেজবিহীন শিয়ালের বক্তব্যটি উল্লেখ করো।

গ. কে ধূর্ত শিয়ালের পরিকল্পনা বুঝতে পারল এবং সে কী বলল? পাঁচটি বাক্যে লেখো।

৭ নম্বর প্রশ্নের উত্তর:

(ক)

শিয়াল ফাঁদে পড়ে লেজ হারাল। এর ফলে তাকে অদ্ভুত দেখাচ্ছিল। মনে মনে সে খুব দুঃখিত হলো। শিয়ালটি ছিল খুব চালাক। সে মনে মনে একটি ফন্দি আঁটল। সে শিয়ালদের এক সভা আহ্বান করল এবং বললো, সব শিয়াল যেন লেজ কেটে তার মতো হয়ে যায়।

(খ)

বক্তব্যে শিয়াল বলেছিল যে সে একটি নতুন জিনিস আবিষ্কার করেছে। তাদের লেজের কোনো দরকার নেই। কেননা, ওটা দেখতে কদাকার এবং নোংরা থাকে। তাই লেজগুলো কেটে ফেলাই ভালো। এতে করে শিয়ালদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

(গ)

লেজ কাটা শিয়াল ছিল খুবই চালাক ও ধূর্ত। এক বৃদ্ধ ও বিজ্ঞ শিয়াল ধূর্ত শিয়ালের মন্দ পরিকল্পনাটি সহজেই বুঝতে পারল। সে লেজবিহীন শিয়ালকে বন্ধু বলে সম্বোধন করে বলল যে তার পরিকল্পনাটি মজার তবে বোকামিপূর্ণ। কারণ সে ফাঁদে পড়ে তার লেজ হারিয়েছে। তাই সে চাইছে অন্য সব শিয়ালও লেজ কাটা শিয়াল হয়ে যাক।

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা