বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এক সময় এই দেশ পাকিস্তানের একটি অংশ ছিল। তখন পাকিস্তানিরা আমাদের শাসন করেছে। তারা নানাভাবে আমাদের শোষণও করেছে। পাকিস্তানিদের শাসন ও শোষণের বিরুদ্ধে অনেক আন্দোলন, সংগ্রাম হয়েছে। অবশেষে ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধ। দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য এই যুদ্ধ

৭ জন বীরশ্রেষ্ঠ
৭ জন বীরশ্রেষ্ঠ

শুরু হয়েছিল। তাই একে বলে মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে যোগ দিলেন কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য, জনতা এবং আরও কত নাম না জানা অগণিত মানুষ। জীবনবাজি রেখে তাঁরা ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সংগ্রামে। পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে। শত্রুমুক্ত করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হলো। এলো আমাদের চূড়ান্ত বিজয়।
দেশকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা যে সাহস ও বীরত্ব দেখিয়েছেন তার তুলনা নেই। যুদ্ধ শেষে সেরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। ‘বীরশ্রেষ্ঠ’ হলো দেশের বীরত্বের সবচেয়ে বড় উপাধি। মাত্র সাতজন বীর এই সম্মান লাভ করেছেন। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলি নাই, ভুলব না আমরা। তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. পাঠটি কোন বিষয় নিয়ে লেখা?
ক. দেশ নিয়ে খ. দেশ ও মাটি নিয়ে গ. মুক্তিযুদ্ধ নিয়ে ঘ. মাকে নিয়ে
২. প্রকৃতিগতভাবে বাঙালিরা—
ক. নির্জীব খ. শান্ত গ. নরম ঘ. সংগ্রামী
৩. উষ্ণ শব্দটির ‘ষ্ণ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ষ+ঞ খ. ষ+ন গ. ষ+ণ ঘ. ষ+ঙ
৪. বাঙালিরা অন্যায় ও শাসনের নামে শোষণ মেনে না নেওয়ার কারণ—
ক. এরা সংগ্রামী খ. এরা বিদ্রোহী গ. এরা স্বাধীনচেতা ঘ. এরা স্বেচ্ছাচারী
৫. বারবার বিদ্রোহ আর প্রতিবাদের কারণে ভিনদেশি শত্রুরা কখনো এ দেশে—
ক. শাসন প্রয়োগ করেনি খ. আইন প্রয়োগ করতে পারেনি
গ. নিজেদের অধিকার পায়নি
ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেনি।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. গ. মুক্তিযুদ্ধ ২. খ. শান্ত ৩. গ. ষ+ণ ৪. গ. এরা স্বাধীনচেতা। ৫. ঘ. স্থায়ীভাবে শাসনের ভিত্তি গড়তে পারেনি।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ।
ক. বাঙালির বিদ্রোহী মনোভাবে — উঠেছিল শোষকের হূদয়ে।
খ. নিজেকে বড় মনে করায় কোনো — নেই।
গ. জীবনে প্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছানোই মানুষের — সাধনা।
ঘ. কবিরা কাব্য রচনায় সব — একত্রে কাজে লাগান।
ঙ. নেপোলিয়ান দুর্ভাগ্যের কাছে কখনো — হয়নি।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. কম্পন খ. গৌরব গ. আজন্ম ঘ. বোধ ঙ. পরাস্ত ।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ লেখো।
খ. বাংলাদেশের মানুষ কেন মুক্তিযুদ্ধ করেছিল? পাঁচটি বাক্যে লেখো।
গ. মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর নাম লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পাঁচটি কারণ নিচে দেওয়া হলো:
১। দেশকে শোষকের হাত থেকে রক্ষা করা।
২। দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা।
৩। হানাদার বাহিনীর অন্যায় ও অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা।
৪। শাসক ও শোষকদের অন্যায় অবিচার থেকে বাংলার মানুষকে মুক্ত করা।
৫। দেশকে স্বাধীন ও শোষণমুক্ত করা।
(খ)
পাকিস্তান সরকার এ দেশের মানুষের ওপর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নিপীড়ন চালিয়েছিল বলেই বাঙালিরা মুক্তিযুদ্ধ করেছিল।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পাকিস্তানি শাসকরা এ দেশের মানুষের ওপর বৈষম্যমূলক আচরণ শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তখন প্রতিবাদী হয়ে ওঠে। এতে পাকিস্তানি শাসকরা বাঙালিদের দমাতে চেষ্টা করে। তারই জবাবে ১৯৭১ সালে বাঙালিরা মুক্তিযুদ্ধ শুরু করে।
(গ)
মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ হলেন—
১। সিপাহি হামিদুর রহমান ২। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ৩। ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন ৪। সিপাহি মোস্তফা কামাল ৫। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৬। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ৭। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।