
পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
এমন যদি হত
ইচ্ছে হলেই আমি হতাম
প্রজাপতির মত।
নানান রঙের ফুলের ’পরে
বসে যেতাম চুপটি করে
খেয়াল মত নানান ফুলের
সুবাস নিতাম কত।
এমন যদি হত
পাখি হয়ে পেরিয়ে যেতাম
কত পাহাড় নদী,
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকেই দেখে সবই
সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৫ = ৫
১. কবিতাটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
ক. প্রজাপতি খ. ইচ্ছা গ. ফুল ঘ. রঙ
২. কবির কী হওয়ার ইচ্ছা?
ক. মৌমাছি খ. প্রজাপতি গ. ফুল ঘ. আকাশ
৩. প্রজাপতি হয়ে কবি কিসের ওপর বসবে?
ক. নানা রঙের ফুলের ওপর খ. ফলের ওপর
গ. গাছের ওপর ঘ. পাতা ও ফুলের ওপর
৪. কবি ফুলের কী নিতে চান?
ক. কীট খ. সুবাস গ. রং ঘ. পাপড়ি
৫. কবি কীভাবে ফুলের সুবাস নিত?
ক. কম করে খ. চুপটি করে গ. খেয়াল মত ঘ. বেশি করে
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. খ. ইচ্ছা ২. খ. প্রজাপতি ৩. ক. নানা রঙের ফুলের ওপর ৪. খ. সুবাস
৫. গ. খেয়াল মত।
৬। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো: ১×৫ = ৫
শব্দ-- শব্দার্থ
ইচ্ছে-- সাধ।
প্রজাপতি-- একটি পতঙ্গ।
চুপটি-- নীরবে।
খেয়াল-- ইচ্ছে।
সুবাস- গন্।
ক. গোলাপ ফুলের — মন ভরে দেয়।
খ. রিফাত গাছতলায় — করে বসে আছে।
গ. নিপার — করে আকাশটা ছুয়ে দেখতে।
ঘ. ফুলের ওপর — উড়ে বেড়ায়।
ঙ. — খুশিমত যেখানে সেখানে যাওয়া ঠিক নয়।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. গোলাপ ফুলের সুবাস মন ভরে দেয়।
খ. রিফাত গাছতলায় চুপটি করে বসে আছে।
গ. নিপার ইচ্ছে করে আকাশটা ছুয়ে দেখতে।
ঘ. ফুলের ওপর প্রজাপতি উড়ে বেড়ায়।
ঙ. খেয়াল খুশিমত যেখানে সেখানে যাওয়া ঠিক নয়।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ১×৫ = ৫
ক. কবি কেন প্রজাপতি হতে চান তা পাঁচটি বাক্যে বর্ণনা কর।
খ. প্রজাপতি দেখতে কেমন? প্রজাপতি হয়ে কবি কী করতে চান?
গ. কবির মনে কী ইচ্ছা জাগে? পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
প্রজাপতি প্রকৃতির একটি খুব সুন্দর পতঙ্গ। ফুলে ফুলে ঘুরে বেড়ানো প্রজাপতির স্বভাব। তাই কবি প্রজাপতি হতে চায়। কবি প্রজাপতি হলে ইচ্ছেমত নানা রঙের ফুলের ওপর চুপটি করে বসতে পারতেন। আর ইচ্ছেমত ফুলের সুবাস নিতে পারতেন।
(খ)
প্রকৃতির সবচেয়ে সুন্দর পতঙ্গ প্রজাপতি। মুক্ত স্বাধীনভাবে প্রজাপতি যখন তখন, যেখানে সেখানে, ফুলে ফুলে ঘুরে মধু আহরণ করে। তাই কবিরও ইচ্ছে প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে বেড়ানো। নানা রঙের ফুলের ওপর চুপটি করে বসে খেয়ালখুশিমতো ফুলের সুবাস নিত। আর মনের আনন্দে ফুলে ফুলে ঘুরে বেড়াত।
(গ)
কবির মনে প্রজাপতির মতো ফুলে ফুলে ঘুরে বেড়ানোর ইচ্ছা জাগে। প্রজাপতি এমন একটি পতঙ্গ, যার বাসস্থান বিভিন্ন ফুলের মাঝে। যখন যে ফুল পছন্দ হয় ওই ফুলে চলে যায়। মনের সুখে প্রাণ খুলে ওই ফুলের গন্ধ নেয়। তাই কবিরও আকাঙ্ক্ষা জাগে তাঁরও যদি প্রজাপতির মতো পাখা থাকত তাহলে যখন যে ফুল তাঁর পছন্দ হতো সে ফুলে উড়ে গিয়ে বসতে পারতেন এবং ওই ফুলের গন্ধ নিতে পারতেন।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা