বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম অদিতি/আদনান। তোমার ছোট ভাই রুম্মান। সময়ের সদ্ব্যবহার করার প্রয়োজনীয়তা জানিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখো।

তারিখ: ২১/০৯/২০১৫
৩/৩ লালখান বাজার
চট্টগ্রাম।

প্রিয় রুম্মান,
প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ।
রুম্মান, আজ কিছুদিন যাবত্ তোমাকে একটি কথা লিখব ভাবছি। তুমি তো জানো সময় প্রতিটি মানুষের জন্য অত্যন্ত মূল্যবান। অর্থ, সম্পদ এমনকি স্বাস্থ্য হারালেও তা পুনরায় ফিরে পাওয়া সম্ভব। কিন্তু সময় একবার চলে গেলে তা ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সময়ের মূল্য দেবে। সময়ের কাজ সময়ে করবে। বর্তমানের কাজ কখনও ভবিষ্যতের জন্য রেখে দেবে না। তাহলে তুমি দেখবে সফলতা একদিন তোমার হাতের মুঠোর মধ্যে এসে গেছে। তোমার বন্ধুবান্ধবের প্রতি আমার শুভেচ্ছা রইল।

ইতি
তোমার বড় বোন/ভাই
অদিতি/আদনান।

# মনে করো তোমার নাম কাকন/কামরুল। তোমার বন্ধুর নাম বাঁধন/আরিফ। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

তারিখ: ২১/০৯/২০১৫
১২২ তেজগাঁও, ঢাকা।

প্রিয় আরিফ,
কেমন আছ? এবছর ২১ ফেব্রুয়ারির দিনটি আমার কেটেছে স্কুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। তুমি তো জানো এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারাবিশ্বে পালিত হয়ে থাকে।
আমি সেদিন খুব ভোরে স্কুলে পৌঁছাই। বিদ্যালয় প্রাঙ্গণে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই। তারপর সবাই মিলে খালি পায়ে বিদ্যালয়ে অবস্থিত শহিদ মিনারের সামনে যাই। সব ভাষা শহিদের সম্মান জানাতে ফুলের তোড়া অর্পণ করি। এরপর বিদ্যালয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যেকেই সেখানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা দেন। প্রতিবারের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
আজ আর নয়। পরবর্তী চিঠিতে তোমার বিদ্যালয়ে উদ্যাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান সম্পর্কে আমাকে জানাবে।

ইতি
তোমার বন্ধু
কাকন/কামরুল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা