বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: চিঠি

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ তিনটি চিঠির নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম ফাহিম/দিপা। তোমার বন্ধুর নাম মিজান। এখন তার কাছে ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে একটি পত্র লেখো।

তারিখ: ২৪.০৯.২০১৫
সাতক্ষীরা।

প্রিয় মিজান,
ভালোবাসা নিয়ো। আশা করি ভালো আছ। আজ তোমাকে ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে লিখব। তুমি নিশ্চয়ই জেনে থাকবে অলসতা হলো সব উন্নতির অন্তরায়। অলসতা কাটিয়ে বিছানা ছেড়ে উঠলে শান্ত সকালের প্রশান্তি উপভোগ করা যায়। শরীর থাকে সুস্থ। মন থাকে প্রফুল্ল। পড়ালেখায় বাড়ে মনোযোগ। আশা করি তুমিও ভোরবেলায় ঘুম থেকে উঠবে এবং ভোরের সৌন্দর্য উপভোগ করবে।
আজ আর নয়। ভালো থেকো।

ইতি
ফাহিম/দিপা।

# মনে করো, তোমার নাম লিমা/লিমন। তোমার ছোট ভাই লিংকন। তুমি তাকে বিজ্ঞানচর্চার আবশ্যকতা জানিয়ে একখানা পত্র লেখো।

তারিখ: ২৪.০৯.২০১৫
কলেজ রোড, মাগুরা।

প্রিয় লিংকন,
স্নেহ নিয়ো। আশা করি ভালো আছ। আজ তোমাকে একটি বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য লিখছি।
বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশ ও নিজের উন্নয়ন করা সম্ভব নয়। আমাদের দেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। কৃষিকে উন্নত করতে হলে বিজ্ঞানে উন্নত হতে হবে। সর্বত্র বিজ্ঞানের অগ্রগতি ঘটাতে হবে। তাই তুমি বিজ্ঞানচর্চায় মনোযোগী হবে এবং নতুন কিছু আবিষ্কারের ইচ্ছা নিয়ে পড়বে।
আজ আর নয়।

ইতি
তোমার আপু
লিমা/মিলন।

# মনে করো, তোমার নাম হিমেল/হিমু। তুমি মতিঝিল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তমাল/তমালিকা তোমার বন্ধু। এখন, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।

তারিখ: ২৪.০৯.২০১৫
মতিঝিল প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।

প্রিয় তমাল,
শুভ বাংলা নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা নিও। তোমার চিঠি পেয়েছি। পয়লা বৈশাখে এবারের আমি মামার সঙ্গে খুব সকালে রমনা বটমূলে যাব। রমনা বটমূলে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করব। পান্তা-ইলিশ খাব। তুমি এলে খুব মজা হবে। আসছ তো! তোমার বাবা-মাকে আমার সালাম দিও। দোয়া করতে বলো। ভালো থেকো।

ইতি,
তোমার বন্ধু
হিমেল/হিমু।
# বাকি অংশ ছাপা হবে আগামী ২৮ সেপ্টেম্বর
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা