যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগে
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৮ নং প্রশ্ন থাকবে ‘যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগে’-এর ওপর। এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক।
যুক্তবর্ণ বিভাজন গঠিত শব্দ বাক্যে প্রয়োগ
ত্ম- ত্+ম আত্মীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখা উচিত।
দ্ধ- দ্+ধ বদ্ধ বদ্ধ ঘরে থাকলে মন ভালো থাকে না।
ন্ত- ন্+ত দিগন্ত বাংলাদেশের গ্রামে রয়েছে দিগন্ত জোড়া
ফসলের ক্ষেত।
ষ্ট- ষ্+ট নষ্ট অযথা সময় নষ্ট করবে না।
ণ্ঠ- ণ্+ঠ কণ্ঠ মেয়েটির সুরেলা কণ্ঠে গান ভালো লাগে।
ষ্ঠ- ষ্+ঠ গরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি।
প্ত- প্+ত সপ্তম হাবিব এখন সপ্তম শ্রেণিতে পড়ে।
ঙ্গ- ঙ্+গ লাঙ্গল কৃষক লাঙ্গল দিয়ে চাষের জমি তৈরি
করে।
ক্ত- ক্+ত মুক্ত বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
শত্রুমুক্ত হয়েছে।
ঘ্ন- ঘ্+ন বিঘ্ন রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন
ঘটানো উচিত নয়।
ম্ল- ম্+ল অম্লান মুক্তিযুদ্ধের কথা আমাদের কাছে আজও
অম্লান।
হ্ন- হ্+ন চিহ্ন সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।
ক্স- ক্+স রিক্সা ঢাকা শহরে অনেক রিক্সা চলাচল করে।
ত্ন- ত্+ন যত্ন মা-বাবার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।
শ্ম- শ্+ম রশ্মি দুপুরের সূর্য রশ্মি খুবই তীব্র।
ত্ব- ত্+ব ব্যক্তিত্ব তিনি খুব ব্যক্তিত্ববান লোক।
স্থ- স্+থ মহাস্থানগড় মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।
ত্ত্ব- ত্+ব প্রত্নতাত্ত্বিক মহাস্থানগড়ে আছে একটি সমৃদ্ধ
প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
ষ্ক- ষ্+ক আবিষ্কার উয়ারী-বটেশ্বরে বৌদ্ধ পদ্মমন্দির
আবিষ্কার হয়েছে।
ধ্ব- ধ্+ব প্রতিধ্বনি প্রতিধ্বনি ঠিকমতো শোনা যায়নি।
ম্ভ- ম্+ভ সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার প্রস্তুতি
নাও।
ন্ট- ন্+ট ইন্টারনেট বাংলাদেশে দিন দিন ইন্টারনেটের
ব্যবহার বাড়ছে।
ক্ক- ক্+ক ধাক্কা হঠাত্ গাড়ি ব্রেক করলে ধাক্কা লাগতে
পারে।
ঙ্ক- ঙ্+ক অঙ্ক অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না।
ণ্ড- ণ্+ড প্রচণ্ড প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
স্ট- স্+ট স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকায় অবস্থিত।
জ্ঞ- জ্+ঞ বিজ্ঞান বর্তমান সময় বিজ্ঞানের চরম বিকাশের
সময়।
গ্ধ- গ্+ধ মুগ্ধ সাকিব আল হাসানের ক্রিকেট খেলায়
সবাই মুগ্ধ।
স্প- স্+প স্পর্ধা ছেলেটার কী স্পর্ধা, কী সব বলছে?
ক্ষ- ক্+ষ শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড।
ম্ব- ম্+ব গমু্বজ ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায়
অবস্থিত।
দ্ভ- দ্+ভ উদ্ভিদ সুন্দরবনে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে।
ম্ব- ম্+ব চুম্বক চুম্বকের দুটি মেরু আছে।
ত্ন- ত্+ন যত্ন শরীরের যত্ন নেওয়া উচিত।
ঞ্জ- ঞ্+জ গঞ্জ নারায়ণগঞ্জ একটি বড় শহর।
স্ফ- স্+ফ স্ফূর্তি খেলনা পেয়ে মাহিরের স্ফূর্তি আরও
বেড়ে গেছে।
হ্ম- হ্+ম ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র একটি বড় নদী।
ঘ্ন- ঘ্+ন বাধাবিঘ্ন জীবনে সফল হতে হলে অনেক বাধাবিঘ্ন
পেরোতে হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা