বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ৮ নং প্রশ্ন থাকবে ‘যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ’-এর ওপর। এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক।

যুক্তবর্ণ বিভাজন গঠিত শব্দ বাক্যে প্রয়োগ
প্ট- প্+ট হেলিকপ্টার হেলিকপ্টারে করে দুর্গম এলাকায়
যাতায়াত সহজ।
ষ্ঠ- ষ্+ঠ শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান।
জ্জ- জ্+জ বিপজ্জনক জেব্রাক্রসিং ছাড়া রাস্তা পারাপার
বিপজ্জনক।
ল্ল- ল্+ল কুমিল্লা কুমিল্লা একটি জেলা শহর।
শ্চ- শ্+চ দুশ্চিন্তা দুশ্চিন্তা করার কিছুই হয়নি।
ব্ব- ব্+ব আব্বা আমার আব্বা আমাকে খুবই আদর
করেন।
ন্ব- ন্+ব অন্বেষণ শিক্ষার্থীর প্রধান কাজ হলো জ্ঞান অন্বেষণ
করা।
ষ্প- ষ্+প পুষ্প বাগানে নানা রঙের পুষ্প ফুটেছে।
ত্ত- ত্+ত উত্তর দিনাজপুর জেলা ঢাকার উত্তরে অবস্থিত।
জ্ব- জ্+ব জ্বলন্ত জ্বলন্ত আগুনে কখনো হাত দেবে না।
চ্ছ- চ্+ছ যাচ্ছে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
ট্ট- ট্+ট ছোট্ট গল্পটি কি খুব ছোট্ট ছিল?
ল্প- ল্+প সংকল্প ভালো কাজ করার জন্য সংকল্প থাকা
দরকার।
স্ব- স্+ব স্বর্গ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা
বহুদূর।
ন্দ- ন্+দ নন্দন নন্দন পার্কে ঘুরে খুব মজা পেয়েছি।
ষ্ণ- ষ্+ণ তৃষ্ণা গরমে আমার খুব তৃষ্ণা পেয়েছে।
ন্ন- ন্+ন ভিন্ন মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা থাকতেই
পারে।
ন্ত- ন্+ত চিন্তা পরীক্ষা নিয়ে আমি খুব চিন্তায় আছি।
ব্দ- ব্+দ শব্দ শব্দ এবং তার অর্থ শিখতে অভিধান
পড়ো।
শ্ব- শ্+ব বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করি।
স্ম- স্+ম বিস্ময় কী বিস্ময়কর ঘটনা!
স্ত্র- স্+ত+র অস্ত্র হানাদার বাহিনী পরাজিত হয়ে অস্ত্র ত্যাগ
করল।
ম্প- ম্+প সাম্পান কর্ণফুলী নদীতে সাম্পান চলে।
ন্ত্র- ন্+ত+র সম্ভ্রান্ত তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ।
দ্ব- দ্+ব দ্বিধা মনে দ্বিধা রেখে কোনো কাজ করবে না।
স্ম- স্+ম স্মরণীয় স্মরণীয় মানুষদের কথা সবাই মনে
রাখে।
ঞ্চ- ঞ্+চ বঞ্চিত চেষ্টা করেও করিম ভালো ফল থেকে
বঞ্চিত হয়েছে।
ন্ম- ন্+ম জন্ম আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে
জন্মেছি।
স্ন- স্+ন স্নেহ আদর স্নেহ দিয়ে শিশুদের বড় করা উচিত।
প্ত- প্+ত সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ।
স্ক- স্+ক সংস্কৃতি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চাও
করা উচিত।
ত্থ- ত্+থ উত্থান রফিকের উত্থান খুবই বিস্ময়কর!
ষ্ট- ষ্+ট বৃষ্টি আষাঢ় মাসে খুব বৃষ্টি হয়।
ন্ধ- ন্+ধ অন্ধকার অমাবস্যার রাতে খুব অন্ধকার নামে।
স্ত- স্+ত সমস্ত সমস্ত ঘটনাই আমি মনে রাখব।
দ্দ- দ্+দ উদ্দেশ্য কী উদ্দেশ্যে এখানে এসেছ?
স্ন- স্+ন জ্যোত্স্না আহ! কী সুন্দর জ্যোত্স্না।
ক্ত- ক্+ত মুক্তো ঝিনুকের মাঝেই মুক্তো থাকে।
ঙ্খ- ঙ্+খ শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ
স্বাধীন হয়েছে ১৯৭১ সালে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা