যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৮ নং প্রশ্ন থাকবে ‘যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ’-এর ওপর। এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। নিচে কিছু ‘যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ’-এর নমুনা দেওয়া হলো।
যুক্তবর্ণ বিভাজন গঠিত শব্দ বাক্যে প্রয়োগ
হূ- হ্+র হূদয় রহিম শেখ একজন মহত্
হূদয়ের মানুষ।
দ্ম- দ্+ম পদ্মা পদ্মা একটি বড় নদী।
ম্প- ম্+প সম্পদ গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ।
ল্ল- ল্+ল উল্লাস সব সময় আনন্দ-উল্লাস করো
না।
ক্ল- ক্+ল ক্লান্ত আমি খুব ক্লান্ত।
ত্ব- ত্+ব শিষ্যত্ব গুরুর শিষ্যত্ব লাভ করা অনেক
সাধনার কাজ।
স্প- স্+প স্পষ্ট যা লিখবে তা স্পষ্ট করে
লিখবে।
দ্ভ- দ্+ভ উদ্ভাবন বিজ্ঞানীরা সব সময় নতুন কিছু
উদ্ভাবনের চেষ্টা করেন।
ম্প- ম্+প কম্পিউটার কম্পিউটার একটি ইলেকট্রনিক
যন্ত্র।
ম্ম- ম্+ম আম্মা আম্মা আমাকে একটি লাল জামা
কিনে দিয়েছেন।
প্ল- প্+ল প্লাবন প্লাবন একটি প্রাকৃতিক দুর্যোগ।
ট্ট- ট্+ট চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক
রাজধানী।
ণ্ন- ণ্+ন অক্ষুণ্ন কাজের সুনাম অক্ষুণ্ন রাখা
কঠিন।
স্থ- স্+থ আস্থা তোমার উপর আমার আস্থা
আছে।
ক্ষ্ম- ক্+ষ্+ম লক্ষ্মী মেয়েটি খুব লক্ষ্মী।
চ্ছ্ব- চ্+ছ্+ব জলোচ্ছ্বাস সমুদ্রের উপকূলে মাঝে মাঝে
জলোচ্ছ্বাস হয়ে থাকে।
জ্জ্ব- জ+জ+ব উজ্জ্বল পূর্ণিমার রাতে আকাশটা উজ্জ্বল
থাকে।
দ্ব দ্+ব দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের একটি
অন্যতম দ্বীপ।
ষ্ম- ষ+ম গ্রীষ্ম বৈশাখ জৈষ্ঠ্য এই দুই মাস
গ্রীষ্মকাল।
ল্গ- ল+গ ফাল্গুন ফাল্গুন চৈত্র এই দুই মাস
বসন্তকাল।
ম্ম- ম+ম সম্মান বড়দের সম্মান করা উচিত।
ম্ন- ম+ন নিম্ন নিম্নমানের খাবার কখনো
খাওয়া উচিত নয়।
চ্চ- চ+চ উচ্চ লেখাপড়া মানুষকে উচ্চ আসনে
নিয়ে যায়।
ল্ট- ল+ট পাল্টা নিজেকে পাল্টাতে পারলে সমাজ
পাল্টে যাবে।
ন্ট- ন+ট প্যান্ট প্যান্ট শার্ট হতে হবে মার্জিত
রুচির।
ক্র- ক+র শিক্ষাক্রম প্রাথমিক শিক্ষাক্রম যথেষ্ট
আনন্দদায়ক।
প্র- প+র প্রথম আমি পরীক্ষায় প্রথম হতে চাই।
স্থ- স+থ স্থান বাংলা ভাষা বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান
দখল করে আছে।
(শেষ)
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা