ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে বেশ কয়েকটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: মনে করো, তোমার নাম আহাদ চৌধুরী। তুমি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে আয়োজিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তুমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে চাও। এ জন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।
আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়
স্বেচ্ছাসেবক নিবন্ধন ফরম
নাম :
মায়ের নাম :
বাবার নাম :
শ্রেণি :
রোল নম্বর :
স্বাক্ষর
উত্তর:
আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়
স্বেচ্ছাসেবক নিবন্ধন ফরম
নাম : আহাদ চৌধুরী
মায়ের নাম : সালেহা বেগম
বাবার নাম : আমিন চৌধুরী
শ্রেণি : পঞ্চম
রোল নম্বর : ৪
আহাদ চৌধুরী
স্বাক্ষর
প্রশ্ন: মনে করো, তোমার নাম মৌমি সরকার। তুমি একটি প্রতিষ্ঠানে আবৃত্তি কর্মশালায় অংশ নিতে আগ্রহী। এ জন্য একটি আবেদন ফরম পূরণ করো।
কবিতা আবৃত্তি ফোরাম
কর্মশালার আবেদন ফরম
আবেদনকারীর নাম :
মায়ের নাম :
বাবার নাম :
জন্মতারিখ :
শ্রেণি :
স্বাক্ষর
উত্তর:
কবিতা আবৃত্তি ফোরাম
কর্মশালার আবেদন ফরম
আবেদনকারীর নাম : মৌমি সরকার
মায়ের নাম : অনিমা বড়াল
বাবার নাম : অনিমেষ সরকার
জন্মতারিখ : ০৫-০৮-২০০৩
শ্রেণি : পঞ্চম
মৌমি সরকার
স্বাক্ষর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা