বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে বেশ কয়েকটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম সাজ্জাদ রহমান। তুমি জুনিয়র স্কলার্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। নিচের ফরমটি খাতায় লিখে পূরণ করো।

আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফরম

১। শিক্ষার্থীর নাম :
২। বিদ্যালয়ের নাম :
৩। শ্রেণি: রোল নম্বর :
৪। ক) শিক্ষার্থীর বাবার নাম :
খ) শিক্ষার্থীর মায়ের নাম :
৫। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(ক).....(খ).....(গ)......
স্বাক্ষর

উত্তর:

আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফরম

১। শিক্ষার্থীর নাম : সাজ্জাদ রহমান
২। বিদ্যালয়ের নাম : জুনিয়র স্কলার্স স্কুল
৩। শ্রেণি : পঞ্চম, রোল নম্বর: ১
৪। ক) বাবার নাম : সফি রহমান
খ) মায়ের নাম : সায়মা রহমান
৫। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
ক) ১০০ মিটার দৌড়
খ) মোরগ লড়াই
গ) হাঁড়ি ভাঙা

সাজ্জাদ রহমান
স্বাক্ষর

# মনে করো, তোমার নাম সাজিদ খান। তুমি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পাঠচক্রের সদস্য হতে চাও। এ জন্য নিচের নিবন্ধন ফরমটি পূরণ করো।

বিশ্বসাহিত্য কেন্দ্র
পাঠচক্রের সদস্য ফরম
নাম :
মায়ের নাম :
বাবার নাম :
শ্রেণি :
প্রিয় লেখক :
স্বাক্ষর

উত্তর:

বিশ্বসাহিত্য কেন্দ্র
পাঠচক্রের সদস্য ফরম

নাম : সাজিদ খান
মায়ের নাম : আমেনা বেগম
বাবার নাম : অনীক খান
শ্রেণি : পঞ্চম
প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ
সাজিদ খান
স্বাক্ষর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা