বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে বেশ কয়েকটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

*মনে করো, তোমার নাম সামি ইসলাম। তুমি ৫ম শ্রেণির ছাত্র। তুমি বিতর্ক ক্লাবের সদস্য হতে চাও। এ জন্য নিচের আবেদনপত্র পূরণ করো।

ঢাকা বিতর্ক ক্লাব সদস্য ফরম

শিক্ষার্থীর নাম :
মাতার নাম :
পিতার নাম :
শ্রেণি :
রোল নম্বর :
স্বাক্ষর

উত্তর:

ঢাকা বিতর্ক ক্লাব সদস্য ফরম

শিক্ষার্থীর নাম : সামি ইসলাম
মাতার নাম : সায়মা খাতুন
পিতার নাম : শরিফুল ইসলাম
শ্রেণি : পঞ্চম
রোল নম্বর : ১৮

সামি ইসলাম
স্বাক্ষর

*মনে করো, তোমার নাম জামিল রহমান। তুমি ঢাকা জুনিয়র স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। তুমি প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৫-এ অংশ নিতে চাও। এ জন্য নিচের নিবন্ধন ফরমটি পূরণ করো।

প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৫
নিবন্ধন ফরম

নাম :
মাতার নাম :
পিতার নাম :
বিদ্যালয়ের নাম :
শ্রেণি :
স্বাক্ষর

উত্তর:

প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৫
নিবন্ধন ফরম

নাম : জামিল রহমান
মাতার নাম : সায়রা বেগম
পিতার নাম : রেজাউর রহমান
বিদ্যালয়ের নাম : ঢাকা জুনিয়র স্কুল
শ্রেণি : পঞ্চম

জামিল রহমান
স্বাক্ষর

*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা