বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে দুটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম মামুনুর রহমান। তুমি ঢাকা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তুমি স্কুলের স্কাউট দলের সদস্য হতে চাও। এ জন্য তুমি নিচের আবেদন ফরমটি পূরণ করো।

ঢাকা মডেল স্কুল
স্কাউট সদস্য আবেদন ফরম

আবেদনকারীর নাম :
পিতার নাম :
মাতার নাম :
শ্রেণি :
রোল :

স্বাক্ষর

উত্তর:

ঢাকা মডেল স্কুল
স্কাউট সদস্য আবেদন ফরম

আবেদনকারীর নাম : মামুনুর রহমান
পিতার নাম : হারুনুর রহমান
মাতার নাম : মালিহা বেগম
শ্রেণি : পঞ্চম
রোল : ২
মামুনুর রহমান
স্বাক্ষর

# মনে করো, তোমার নাম তারেক খান। তুমি আমিন বাজার স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তুমি কিশোর আলো পত্রিকার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক। এ জন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো।

কিশোর আলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিবন্ধন ফরম
প্রতিযোগীর নাম :
অভিভাবকের নাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম :
শ্রেণি :
প্রিয় চিত্রশিল্পী :

স্বাক্ষর

উত্তর:

কিশোর আলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিবন্ধন ফরম

প্রতিযোগীর নাম : তারেক খান
অভিভাবকের নাম : তবারক খান
শিক্ষপ্রতিষ্ঠানের নাম : আমিন বাজার প্রাথমিক বিদ্যালয়
শ্রেণি : পঞ্চম
প্রিয় চিত্রশিল্পী : জয়নুল আবেদিন
তারেক খান
স্বাক্ষর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা