ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে দুটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম আহমেদ হাসান। তুমি ঢাকা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তুমি ঢাকা বিজ্ঞান মেলায় অংশ নিতে চাও। এ জন্য নিচের আবেদন ফরমটি পূরণ করো।
ঢাকা বিজ্ঞান মেলা
নাম :
মাতার নাম :
পিতার নাম :
শ্রেণি :
বিদ্যালয়ের নাম :
স্বাক্ষর
উত্তর:
ঢাকা বিজ্ঞান মেলা
নাম : আহমেদ হাসান
মাতার নাম : দিলরুবা খান
পিতার নাম : ইকবাল হাসান
শ্রেণি : পঞ্চম
বিদ্যালয়ের নাম : ঢাকা মডেল স্কুল।
আহমেদ হাসান
স্বাক্ষর
# মনে করো, তুমি শাকিল/শাকিলা। বিদ্যালয় থেকে ছুটি নিতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করো।
পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ধামরাই, ঢাকা
ছুটির ফরম
শিক্ষার্থীর নাম :
শ্রেণি : রোল নম্বর:
ছুটির কারণ :
ছুটির মেয়াদ :
স্বাক্ষর
উত্তর:
পাঠানটোলা প্রাথমিক বিদ্যালয়, ধামরাই, ঢাকা
ছুটির ফরম
শিক্ষার্থীর নাম : শাকিলা
শ্রেণি : পঞ্চম রোল নম্বর: ০৩
ছুটির কারণ : বড় ভাইয়ের বিয়ে
ছুটির মেয়াদ : ১৫.১০.২০১৫ থেকে ১৭.১০.২০১৫
শাকিলা
স্বাক্ষর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা