ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে দুটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।
# মনে করো, তুমি তানভীর/তানিয়া। তুমি বিসমিল্লাহ্ স্টেশনারি স্টোর থেকে কিছু জিনিস কিনতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য নিয়ে নিচের ফরমটি পূরণ করো।
বিসমিল্লাহ্ স্টেশনারি স্টোর, রূপগঞ্জ, নড়াইল
জিনিস কেনার ফরম
নাম :
মাতার নাম :
পিতা/অভিভাবকের নাম :
বর্তমান ঠিকানা :
জিনিসের নাম : (ক) (খ) (গ) (ঘ) (ঙ)
স্বাক্ষর
উত্তর:
বিসমিল্লাহ্ স্টেশনারি স্টোর, রূপগঞ্জ, নড়াইল
জিনিস কেনার ফরম
নাম : তানভীর
মাতার নাম : মাহবুবা হক
পিতা/অভিভাবকের নাম : মো. খুরশিদ আলম
বর্তমান ঠিকানা : ৪/৫ কবরস্থান রোড, নড়াইল
জিনিসের নাম : (ক) কলম: ২ ডজন, (খ) খাতা: ২ ডজন,
(গ) জ্যামিতি বক্স: ২টি,
(ঘ) সাদা কাগজ: ৪ দিস্তা, (ঙ) স্কেল: ২টি
তানভীর
স্বাক্ষর
# মনে করো, তোমার নাম জোবায়ের। তুমি আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন নিচের প্রতিযোগিতা ফরমটি পূরণ করো।
আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রতিযোগিতা ফরম
১। শিক্ষার্থীর নাম :
২। বিদ্যালয়ের নাম :
৩। শ্রেণি ও রোল নম্বর :
৪। (ক) শিক্ষার্থীর মাতার নাম :
(খ) শিক্ষার্থীর পিতার নাম :
৫। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক: (ক) (খ) (গ)
স্বাক্ষর
উত্তর:
আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রতিযোগিতা ফরম
১। শিক্ষার্থীর নাম : জোবায়ের
২। বিদ্যালয়ের নাম : সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩। শ্রেণি ও রোল নম্বর : পঞ্চম, রোল ০১
৪। (ক) শিক্ষার্থীর মাতার নাম : হাসিনা বেগম
(খ) শিক্ষার্থীর পিতার নাম : মো. মোসলেহ উদ্দিন ভূঞা
৫। যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
(ক) ১০০ মিটার দৌড় (খ) উচ্চ লম্ফ (গ) দীর্ঘ লম্ফ
জোবায়ের
স্বাক্ষর
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা