বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

১২ নম্বর প্রশ্ন:

কবিতার চরণ সাজিয়ে লেখো

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
১. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
বাংলা আমার মায়ের ভাষা
মনের কথা কই
আমার ভাইয়ের রক্তে লেখা
শহিদ ছেলের দান
মায়ের মুখের মধুর ভাষায়
ফেব্রুয়ারির গান
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
খ. কবিতার অংশটুকু ‘ফেব্রুয়ারির গান’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ. বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার মর্যাদা খুব সহজে অর্জিত হয়নি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে রাজপথে ১৪৪ ধারা ভেঙে আন্দোলন ও বাংলা মায়ের দামাল ছেলেদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই মাতৃভাষার মর্যাদা অর্জিত হয়েছে। তাই ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর ঊর্মিমালার
মন ভোলানো সুর
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কবি কোন মন ভোলানো সুরের কথা বলেছেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর ঊর্মিমালার
মন ভোলানো সুর
খ. কবিতার অংশটুকু ‘ফেব্রুয়ারির গান’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ. প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার একাত্মতার কথা বলা হয়েছে এই কবিতায়। কবি এই কবিতায় ফুল, পাখি, প্রজাপতি, ঝরনা, পাহাড়, তরুলতার পাশাপাশি সাগর ও নদীর ঢেউয়ের মন ভোলানো সুরের কথা বলেছেন।
# বাকি অংশ ছাপা হবে আগামী সোমবার
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা