
*১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
ছড়ায় পাহাড় সুরের বাহার
ঝরনা-প্রকৃতিতে
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর।
বাতাসে তার প্রতিধ্বনি
গ্রীষ্ম-বর্ষা-শীতে।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো:
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর।
ছড়ায় পাহাড় সুরের বাহার
ঝরনা-প্রকৃতিতে
বাতাসে তার প্রতিধ্বনি
গ্রীষ্ম-বর্ষা-শীতে।
খ. কবিতার অংশটুকু ‘ফেব্রুয়ারির গান’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ. ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ। প্রকৃতি যেন নিজ হাতে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে। এ দেশের পাহাড় থেকে যে ঝরনাগুলো প্রবাহিত হচ্ছে, তা যেন সুরের বাহার ছড়ায়। গ্রীষ্ম-বর্ষা-শীতে এই সুরের প্রতিধ্বনি বাতাসে ছড়ায়।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যুগান্তরের ঘূর্ণিপাকে
ছুটছে তারা কেমন করে,
কেমন করে ঘুরছে মানুষ
থাকব নাকো বদ্ধ ঘরে
দেশ হতে দেশ দেশান্তরে
দেখব এবার জগত্টাকে,
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. কিশোরেরা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায় কেন?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
খ. কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ. জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায়, দেখা থেকে অদেখার রহস্য উদ্ঘাটন করা মানুষের এক অদম্য ইচ্ছা। কেননা বিশ্বজগতে এমন অনেক রহস্যের বিষয় রয়েছে, যা আমাদের কাছে খুবই বিস্ময়কর। আর তেমনি কিশোরেরাও আকাশ ও পাতালের রহস্য জানতে আগ্রহী। তাই কিশোরেরা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায়।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা