বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ নম্বর প্রশ্ন:
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১২ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখা, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর।
১১. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার চরণগুলো সাজিয়ে লেখো। পাতায় পাতায় গোলাপ ফোটে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
সে-বই তুমি পড়বে।
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
যে-বই জ্বালে ভিন্ন আলো
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী? ঘ. ‘কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো’—কথাটি ব্যাখ্যা করো।
উত্তর:
ক. নিচে কবিতার চরণগুলো সাজিয়ে লেখা হলো:
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
খ. কবিতার অংশটুকু ‘বই’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।
ঘ. বই হচ্ছে জ্ঞানের প্রতীক। বই আনন্দেরও প্রতীক। বই যেখানে আছে, সেখানে আছে জ্ঞান। আর জ্ঞান যেখানে আছে, সেখানে আছে আলো। ভালো বই শুভ ও সুন্দর চিন্তার কথা বলে। আর মনকে ক্ষুদ্র ও সংকীর্ণ করে তোলে মন্দ বই। ফলে সেখানে নেমে আসে অন্ধকার। এই আঁধার দূর হয় জ্ঞানের আলোয় আর জ্ঞানের আলোর সংস্পর্শে এলেই মনের ঈর্ষা ও হিংসা দূর হয়।

১২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
একলা বসে আপন মনে
নৌকা সারে সারে,
নদীর জোয়ার
এই ছবিটি চেনা
বসে নদীর ধারে
এই যে নদী
খ. কবিতার অংশটুকু কোন কবিতার তা লেখো?
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর:
ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
খ. কবিতার অংশটুকু ‘স্বদেশ’ কবিতার।
গ. কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ. আঁকাবাঁকা নদী, নদীতে পালতোলা নৌকা, জারুলগাছে হলুদ পাখি ও মাঠে-হাটে মানুষের আসা-যাওয়া গ্রামবাংলার চিরায়ত রূপ। গ্রামবাংলার এই রূপবৈচিত্র্য আমাদের জীবনধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। গ্রাম-বাংলার নিত্যদিনের এই ছবিটি আমাদের সবার চেনা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা